ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৯ মে/২৫) রাতে সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী মো. টগর চৌধুরী (৩০) কে গ্রেফতার করা হয়েছে। তিনি পৌর শহরের নয়াপাড়া মহল্লার বাপ্পী চৌধুরীর পুত্র। বাংলাদেশ সেনাবাহিনীর ২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়ানের ক্যাপ্টেন আহমেদ ইশতিয়াকের নেতৃত্বে সেনাবাহিনীর এ অভিযান পরিচালনা করেন। গৌরীপুর আর্মি ক্যাম্পের ল্যান্স কর্পোরাল ইলিয়াস সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গৌরীপুর পৌর শহরের নয়াপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে টগর চৌধুরীর নিজ বাসা থেকে ২টি বড় কিরিস, ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট, এক রুল ফুয়েল পেপার, সিগারেট স্ট্রে কাঠের ১টি, জিপার প্যাকেট কালি ২টি, গ্যাস লাইন ১০টি ও এক গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। রাতে তাকে গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. দিদারুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।