আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
সুনামগঞ্জ প্রতিনিধি, || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৩, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ণ




পুকুরে ঘাটে ‘জুতা চুরির জের ধরে সংঘর্ষে, বয়োবৃদ্ধ নিহত

 সিলেট সুনামগঞ্জের দোয়ারাবাজারে সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নে হাজিনগর গ্রামে হওয়া এ ঘটনায় ওয়াহিদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। মৃত ওয়াহিদ আলী হাজীনগর গ্রামের মৃত খুরশিদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীনগর গ্রামের সাহেব আলীর ছেলে হাবিব এবং প্রতিবেশী ওয়াহিদ আলীর নাতি ইকবাল বাড়ির পার্শ্ববর্তী পুকুরঘাটে হাতমুখ ধুতে যায়। এ সময় ঘাট থেকে হাবিবের জুতা চুরি হয়। এ নিয়ে হাবিব ও ইকবালের মধ্যে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। জুতা চুরি নিয়ে একইদিন রাত সাড়ে ৯টার দিকে হাবিব ও ইকবালের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ ওয়াহিদ আলী মারা যান। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের আরও পাঁচজন আহত হন। শুক্রবার দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিক কাউকে আটক করা যায়নি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১