ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার (২৩ মে/২৫) ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা-ভবিষ্যৎ বাংলাদেশ’ স্লোগানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতিসভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল কামাল। প্রধান আলোচক উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিবুল হক টুটুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান আল আমিন। সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুল কাদির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফারুক আহম্মেদ, অ্যাডভোকেট রাইসুল ইসলাম, এমদাদুল হক খোকন, মাজহারুল ইসলাম প্রত্যয়, সদস্য হৃদয় পাশা মহশিন, সোহেল রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম তারা, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বাযক হোসেন তারেক, সৈকত হোসেন নাজিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল ইমরান, বদরুল ইসলাম মামুন, শাহজাহান আকন্দ সুমন, আবুল কালাম ফকির, সাজেদুল ইসলাম রঞ্জু প্রমুখ। ২৮ মে তারুণ্যের সমাবেশ সফল করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।