আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
আব্দুর রউফ দুদু || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২৫, ৯:১৭ অপরাহ্ণ




গৌরীপুরে হিরণকে আহ্বায়ক ও আজিজুলকে সদস্য সচিব করে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে আহ্বায়ক করে ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক হাফেজ আজিজুল হক সদস্য সচিব করে ১০১ সদস্যের উপজেলা বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছে। এ কমিটি অনুমোদন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ.কে.এম এনায়েত উল্লাহ কালাম ও একমাত্র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। ১৩ মে/২৫ এ কমিটি অনুমোদন হলেও জনসম্মুখে প্রকাশিত হয় ২০ মে/২৫। ১০বছর ৬মাস ২১দিন পরে আবারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। ৯০দিনের সেই কমিটির পূর্ণাঙ্গতা পায়নি গৌরীপুর উপজেলা বিএনপিতে।
উত্তর জেলা বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী ২০১৪সনের ১০ অক্টোবর তারিখে আলহাজ¦ ইঞ্জিনিয়ার মকবুল হোসেন বকুল আহ্বায়ক ও হাফেজ মো. আজিজুল হককে ১নং যুগ্ম আহ্বায়ক করে ১২১সদস্যের কমিটির বিপরীতে পাল্টা কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। দীর্ঘদিন দু’কমিটি এ উপজেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে পৃথক পৃথকভাবে।
এ উপজেলা কমিটির ১০১জন সদস্যের মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও যুগ্ম আহ্বায়ক রয়েছেন ২৪জন ও সদস্য রয়েছেন ৭৫জন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়করা হলেন হাবিবুল ইসলাম খান শহীদ, অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, আব্দুর রহমান বাবুল, মো. শামছুল হক শামছু, আব্দুল আজিজ মন্ডল, তানজিন চৌধুরী লিলি, অ্যাডভোকেট আবু জাফর রাশেদ মিলন, তাজুল ইসলাম খোকন, শেখ শামছুদ্দিন, মো. জালাল আহমেদ আকন্দ, এসএম দুলাল, শফিকুল ইসলাম তালুকদার, একেএম আব্দুল্লাহ, হাজী শেখ মো. আব্দুর রাজ্জাক, মো. আনোয়ারুল ইসলাম বাবুল, মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), প্রভাষক শাহজাহান সিরাজ, মো. জায়েদুর রহমান, শাহ ওবায়দুল্লাহ সুমন, মো. আমানুল্লাহ আকন্দ জাহাঙ্গীর, মো. ইদ্রিস আলী, মো. সিরাজুল ইসলাম, আরিফুল ইসলাম আহাদ, একেএম আনোয়ারুল ইসলাম কামাল।
সদস্যরা হলেন অ্যাডভোকেট মো. নুরুল হক, ডা. মো. সেলিম মিয়া, ফয়সাল আমীন খান ডায়মন্ড, মো. শহিদুল ইসলাম আরেফিন, অধ্যাপক আনোয়ার হোসেন, ড. এ টি এম বদরুজ্জামান খোকন, মো. নজরুর ইসলাম শেখ, এমদাদ হোসেন তালুকদার, মো. শামস উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম ছাত্তার মন্ডল, মো. আব্দুল মান্নান তালুকদার, এডভোকেট আব্দুল মান্নান, নাসিমুল গণি সোহেল, ডা. এবি সিদ্দিক, মো. হুমায়ূন কবীর খান, মো. আবুল খায়ের, মীর হোসেন সরকার, কামাল উদ্দিন লিটন, মো. সালাউদ্দিন বকুল, অ্যাডভোকেট মো. সাইয়েদুল হক, মো. আব্দুস সবুর মিল্টন, শেখ মো. ফারুক আহম্মেদ, শেখ মো. আব্দুল হাই, ফজলুল হক, অ্যাডভোকেট রাকিবুল হাসান রাকিব, এখলাছুর রহমান কান কিরণ, কাজী আব্দুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট আব্দুর নূর হাদী, মো. আনিছুর রহমান আনিছ, মো. হারুন-অর-রশিদ, মাইনুল ইসলাম শাহীন, মাহমুদুল ওয়াহাব মনির, আব্দুস সামাদ, ডা. আব্দুস সালাম, হাফেজ মো. চাঁন মিয়া, মো. মুজিবুর রহমান, গোলাম রব্বানী নাদিম, এম এ হান্নান, মো. খলিল উদ্দিন পাঠান, রেহেনা আক্তার, মো. বদিউজ্জমান মুক্তা, বাহার উদ্দিন দুদু, আশরাফুল আলম শাহজাহান, অ্যাডভোকেট কামরুল হাসান কিরন, মো. ইদ্রিস আলী, মো. এমদাদ উল্লাহ, হারুন অর রশীদ আকন্দ, ডা. আব্দুল মোতালেব, আব্দুল মান্নান ফকির, মো. মঞ্জুরুল হক, এম এম শরীফ আকন্দ, জয়নাল আবেদীন ফকির, মো. মতিউর রহমান, মুখলেছুর রহমান খান পাঠান, জয়দুল ইসলাম জয়, মো. আব্দুল কুদ্দুছ, মো. ইউসুফ আলী মিন্টু, জিয়াউল আবেদীন জিল্লু, অ্যাডভোকেট ওবায়দুল হক শোভন, মো. আসাদুজ্জামান, মো. সালাউদ্দিন বাচ্চু, মো. শহীদুল্লাহ বালা, মাহমুদুল হাসান মান্নান মন্ডল, শহীদুল ইসলাম শফি, এম এ হান্নান, মো. নজরুল ইসলাম, মো. রহমত উল্লাহ, মো. মাজাহারুল ইসলাম চৌধুরী, মো. আব্দুল হান্নান, মো. ফারদীন রহমান তালহা, মো. মঞ্জুরুল হক মঞ্জু, মো. আব্দুল মোতালিব, মো. ফজর আলী, মো. মাসুদ করিম, মো. আবুল হাশেম, মো. নজরুল ইসলাম ও গাজী আনোয়ারুল ইসলাম সবুজ।
কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বুধবার (২১ মে/২৫) জেলা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, দল সাংগঠনিকভাবে শক্তিশালীর করার লক্ষ্যে সকল পক্ষকে নিয়ে কমিটি করা হয়েছে। সকল বিবেদ ভুলে নতুনভাবে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হবে।
স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা জানান, ২০০৯ সালে সর্বশেষ একক কমিটি গঠন হয়েছিল উপজেলা ও পৌর বিএনপির। এরপর ২০১৪ সালে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তখন জেলা কমিটির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের দ্বন্দ্বে গৌরীপুর উপজেলায় দুটি পৃথক আহ্বায়ক কমিটি দেওয়া হয়। এ সময় পৌর বিএনপির কমিটি দেওয়া হলেও দল থেকে বহিষ্কৃত নেতাকে আহ্বায়ক করায় কেন্দ্র থেকে সে কমিটির কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়। এরপর আর পৌর বিএনপির কমিটি গঠন হয়নি। উপজেলা বিএনপির দুটি পৃথক কমিটি থাকায় পৃথকভাবে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছিল। দলীয় কোন্দল মেটাতে ২০২২ সালের ২২ অক্টোবর গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে উপজেলা ও পৌর কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। সাংগঠনিক কমিটিবিহীন ২বছর ৬মাস ২১দিন ছিলো গৌরীপুর বিএনপি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১