আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বিনোদন ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২২, ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ণ




কান উৎসবে ‘কুনজর’ এড়াতে জাহ্নবীর অভিনব কৌশল

শুরু হয়েছে বহু প্রতীক্ষিত ‘কান চলচ্চিত্র উৎসব’। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৪ মে পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় দেখা যাচ্ছে বলিউডের বেশ কিছু তারকাকে। এর মধ্যেই কানে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। পা রেখেছেন উৎসবের লালগালিচায়। সেখানে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন শ্রীদেবীকন্যা। কুনজর এড়াতে তিনি নাকি টোটকা নিয়ে গিয়েছিলেন।

সামাজিক মাধ্যমে পোশাক নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু জাহ্নবীর মাথায় ঘোমটা দেওয়া সাজ ঘিরে হইহচ পড়েছে। তার সাজ নাকি মনে করিয়ে দিয়েছে শ্রীদেবীর কথা। কিন্তু প্রথমবার কানের লালগালিচায় হাঁটার আগে ‘বিশেষ সতর্কতা’ নিয়েছিলেন অভিনেত্রী।

শ্রীদেবীকন্যা ‘কুনজরে’ বিশ্বাস করেন। তাই কান উৎসবে যাওয়ার আগে ‘কুনজর’ এড়ানোর কথা ভুলে যাননি অভিনেত্রী। তাই ‘টোটকা’ নিয়েই লালগালিচায় হেঁটেছেন জাহ্নবী। এদিন জাহ্নবীর পরনে ছিল তরুণ তাহিলিয়ানির তৈরি পোশাক। ধূসর-গোলাপি রঙের বেনারসি টিস্যু কাপড়ে ছিল ধাতব চাকচিক্য। গলায় মুক্তার মালা। কিন্তু তার সাজের সব থেকে আকর্ষণীয় বিষয়টি ছিল ঘোমটায়। ঘাগরা ও করসেটের মতো পোশাক পেঁচিয়ে ছিল একটি ওড়না। তারই মাঝের অংশ ঘাড়ের কাছে করা খোঁপা ঘিরে ছিল ঘোমটা— যেন একেবার ভারতীয় বধূ। তবে এর মাঝেও জাহ্নবীর অনুরাগীদের চোখ পড়ে তার হাতের কালো সুতার দিকে।

‘কুনজর’ এড়াতেই নাকি এই ‘টোটকা’ ব্যবহার করেছেন জাহ্নবী। ‘কুনজর’ এড়াতে অনেকেই পায়ে ও হাতে এ ধরনের কালো সুতা বেঁধে থাকেন। সেই একই কাজ করেছেন অভিনেত্রীও। এ বিষয়টিও মনে ধরেছে তার ভক্ত-অনুরাগীদের।

গত মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় নিজের সিনেমা ‘হোমবাউন্ড’-এর সহ-অভিনেতা ঈশান খট্টর, বিশাল জেঠওয়াকে পাশে নিয়ে লালগালিচায় দেখা গিয়েছিল জাহ্নবীকে। সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক নীরজ ঘেওয়ান ও প্রযোজক করণ জোহরও।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০