ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। নেত্রকোণা-ঈশ্বরগঞ্জ সড়কের ডালিয়া এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিলের জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (৩০ এপ্রিল/২৫) পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার। তিনি জানান, জনমনে আতঙ্ক সৃষ্টি ও সরকার বিরোধী ¯েøাগান দেয়াসহ ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রস্তুতি ঘটনায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মো. মিজানুর রহমানকে মঙ্গলবার তার নিজ বাড়ি ২নং গৌরীপুর ইউনিয়নের বায়ড়াউড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বায়ড়াউড়া গ্রামের আবুল কালামের পুত্র।