আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৯, ২০২৫, ২:৪৬ অপরাহ্ণ




কলমাকান্দা ও মদনে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় আকস্মিক বজ্রপাতে একটি কওমি মাদ্রাসার শিক্ষক দিদারুল ইসলাম ও মদনে মাদ্রাসাছাত্র আরাফাত মিয়া (১০) মারা গেছেন।

খারনৈ ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, বজ্রপাতে নিহত দিদারুলের বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, গতরাত ১০টার দিকে আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হন মাদ্রাসা শিক্ষক দিদারুল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জেলার মদনে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়ার মৃত্যু হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৬টার দিকে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের তিয়শ্রী গ্রামে তার বাড়ির সামনেই বজ্রপাতে মৃত্যু হয়। আরাফাত উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস ছালামের ছেলে।

ইউপি সদস্য মোতাহার হোসেন আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আরাফাত বাড়ির পাশের একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। সোমবার ভোরে সে ফজরের নামাজ শেষে মা-বাবাকে বলে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার কাছে পৌঁছলে হঠাৎ বজ্রপাতে আরাফাতের মৃত্যু হয়।

মদন উপজেলার ইউএনও অলিদুজ্জামান জানান, আরাফাত নামে এক মাদ্রাসাশিক্ষার্থী বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। সরকারি নিয়ম অনুযায়ী তার পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১