ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিক দলের বর্ধিতসভা বিএনপি অফিসে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পলাশ, সদস্য মো. মারফত আলী। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মো. দুলাল মিয়া, সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, প্রচার সম্পাদক বাবুল মিয়া, রফিক মিয়া, গৌরীপুর সদর ইউনিয়নের সভাপতি মো. দুলাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, অচিন্তপুরের সভাপতি মুনতাজ উদ্দিন, সাধারণ সম্পাক মো. রতন মিয়া, মাওহার সভাপতি কামরুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রউফ মিয়া, সহনাটীর সভাপতি হলুদ মিয়া, সাধারণ সম্পাদক আকবর আলী, রামগোপালপুরের সভাপতি কামরুজ্জামান স্বপন, সাধারণ সম্পাদক আকবর আলী, ডৌহাখলার সভাপতি আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাক সেরু মিয়া, ভাংনামারীর যুগ্ম আহ্বায়ক জুয়েল মিয়া, মোজাম্মেল হক, সিধলার সভাপতি মো. বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মো. রবিকুল ইসলাম প্রমুখ।