আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাসস || ঢাকা
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২১, ২০২৫, ৪:৫১ অপরাহ্ণ




পোপ ফ্রান্সিস মারা গেছেন

পোপ ফ্রান্সিস আর নেই। তিনি তার বাসভবন কাসা সান্টা মার্টায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভ্যাটিকান এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

ইস্টার সানডে উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে বহু প্রত্যাশিত উপস্থিতির একদিন পর ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস মারা গেলেন।

ভ্যাটিকানের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেছেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সাথে আমাকে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিসের মৃত্যুর ঘোষণা দিতে হচ্ছে। রোমের বিশপ ফ্রান্সিস আজ সকাল ৭:৩৫ মিনিটে মারা যান। তাঁর সমগ্র জীবন ছিল প্রভু এবং তাঁর গির্জার সেবায় নিবেদিত।’

গুরুতর অসুস্থতার পর সুস্থ হয়ে ওঠেন ফ্রান্স। রোববার ইস্টার সানডেতে সেন্ট পিটার্স ব্যাসিলিকার বারান্দায় উপস্থিত হয়ে ভ্যাটিকান উপাসকদের শুভেচ্ছা জানানোর একদিন পরেই ফ্রান্সিস মারা যান।

চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ফ্রান্সিস দু’বার মৃত্যুর কাছাকাছি চলে গিয়েছিলেন। গত ২৩শে মার্চ হাসপাতাল থেকে ছাড় পাওয়ার আগে তাকে সেখানে ৩৮ দিন থাকতে হয়েছিল।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ মার্চ পোপ নির্বাচিত হন জর্জ মারিও বার্গোগ্লিও। পোপ হিসেবে নির্বাচিত হবার পর নাম পরিবর্তন করে রাখেন ‘ফ্রান্সিস’। আর্জেন্টিনার এই ধর্মযাজক দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১