আজ মঙ্গলবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
আব্দুর রউফ দুদু || স্টাফ রিপোর্টার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৭, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ণ




জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গৌরীপুরে স্মারকলিপি প্রদান

জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বুধবার (১৬ এপ্রিল) বিকালে ময়মনসিংহ গৌরীপুরে সাংবাদিকদের সমাবেশ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ গৌরীপুর শাখা আয়োজিত সাংবাদিক সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ।

বক্তব্য রাখেন- গৌরীপুর লেখক সংঘের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহসভাপতি আব্দুল কাদির (বিডি২৪লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), অর্থ সম্পাদক শামীম আলভী (মানবজমিন), কার্যনির্বাহী সদস্য শামীম আনোয়ার (ফুলতারা), সাংবাদিক আবুল কালাম আজাদ প্রমুখ।সাংবাদিক সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, দেশে শিক্ষা সপ্তাহ, স্বাস্থ্য সপ্তাহ, কৃষি সপ্তাহ, মৎস্য সপ্তাহ, পুলিশ সপ্তাহ, পুষ্টি সপ্তাহ, আনসার সপ্তাহ, বিজিবি সপ্তাহ, চিকিৎসা সপ্তাহ, নৌ সপ্তাহ এবং হাতধোয়া পা ধোয়াসহ অগণিত সপ্তাহ এবং দিবস রয়েছে।

যা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন করা হলেও সাংবাদিকদের একটি মাত্র দিবস ৩ মে বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপন করা হলেও তা বাংলাদেশে হয় না। সাংবাদিকদের জন্য অধিক গুরুত্বপূর্ণ এ সপ্তাহটি ঢাকাসহ সারাদেশের জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন বিএমএসএফের আহ্বানে বিগত ৮ বছর ধরে উদ্‌যাপন করে আসছে।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, দেশ গঠনের ৫৪ বছরে সাংবাদিক সমাজকে নিজেদের দাবি এবং অধিকার নিশ্চিত করতে মাঠে আন্দোলন করতে হয়, যা বেমানান। সাংবাদিকতা এমনই একটি পেশা যারা নিজেদের, রুটিরুজি-বেতন-ভাতা নিশ্চিত করতে, সাংবাদিকদের তালিকা প্রণয়ন করতে, সাংবাদিক নিয়োগ নীতিমালা কিংবা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য আজও মাঠে কাঁদছে তারা।

অথচ কোনো সুরাহা নেই। গণমাধ্যম সপ্তাহের এ আয়োজনে আমরা কথা বলবো সাংবাদিকতা পেশার নানা সমস্যা, সম্ভাবনা এবং উত্তরণে করণীয় বিষয় নিয়ে




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১