আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
সুনামগঞ্জ প্রতিনিধি, || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ




সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবকের আত্নহত্যা!

মামলার ভয়ে মিস্টার নূর (২২) নামে এক যুবক আত্মহত্যা করলেন।
প্রেমিকার পৈতৃক বাড়ির সামনে থাকা বরই গাছের ঢালে মঙ্গলবার সকালে কোন এক সময় গলায় রশি দিয়ে ঝুলিয়ে ওই প্রেমিক যুবক আত্নহত্যা করেন।
নিহত মিস্টার নূর সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের কাদিরপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।
বুধবার মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান জানান,আত্নহননকারি যুবকের মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় আপাতত একটি অপমৃত্যু মামলা ডায়েরিভুক্ত করা হয়েছে।
বুধবার মধ্যনগর উপজেলার কাদির পুর গ্রামবাসী ও নিহত যুবককের পারিবারিক সুত্র জানায়, উপজেলার কাদিরপুর গ্রামের যুবক মিস্টার নুরের সাথে প্রতিবেশী পরিবারের এক যুবতী রাজধানী ঢাকায় কর্মরত থাকা অবস্থায় গেল কয়েকমাস ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
যুবক মিস্টার নূর প্রেমিকার সাথে যৌথভাবে একাধিক টিকটক ভিডিও তৈরী করে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটিক ভিডিওগুলো ভাইরাল হলে প্রেমিকার অবিভাবকের স্বজনদের নজরে আসে।
এ ঘটনায় গেল কয়েকদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিন্ন করতে ও টিকটক ভিডিওগুলো মুছে ফেলতে প্রেমিকার পরিবারের পক্ষ থেকে অপমান ও থানায় মামলা করে জেল হাজতবাস করার মত নানামুখী হূমকি দেয়া হয় মিষ্টার নূরকে।
বিষয়টি মিমাংসার জন্য সোমবার রাতে ওই গ্রামে উভয় পরিবারের লোকজন সালিসীদের নিয়ে বসার পরও প্রেমিকার পরিবার প্রভাব দেখাতে মামলা করবেন বলে সালিস বৈঠক থেকে ফিরে যান।
সুবিধাবঞ্চিত পরিবারের যুবক গ্রামের প্রতিবেশী প্রেমিকার প্রভাবশালী অবিভাবক,স্বজনদের এক তরফা অপমান মামলার ভয় ভীতি দেখানোর ফলে প্রতিবাদ জানাতে গিয়ে প্রেমিকার পৈতৃক বাড়ির সামনে থাকা বরই গাছের ঢালে গলায় রশি ঝুলিয়ে আত্নহত্যা করতে বাধ্য হন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১