আজ বৃহস্পতিবার ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল ‘প্রমাণ দিতে ব্যর্থ’ ভারত ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে: পাকিস্তান সিএনএনের বিশ্লেষণ ফের যুদ্ধে জড়ালে বড় বিপদে পড়বে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১৬, ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ণ




জামালপুরে ছেলের হাতে মা খুন

জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মঞ্জুর বিরুদ্ধে। এসময় ছেলের ছুরির আঘাতে গাছ কাটতে আসা শেখ ফরিদ নামে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত শেখ ফরিদ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে পৌরসভার হাট চন্দ্রা ঘুণ্টি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার তোতা মিয়ার স্ত্রী এবং অভিযুক্ত মো. মঞ্জু নিহতের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে একটি গাছ শেখ ফরিদের কাছে ১৬ হাজার টাকায় বিক্রি করেন মঞ্জিলা বেগম। সকালে গাছ কাটতে এলে গাছের দাম নিয়ে শেখ ফরিদ ও মা মঞ্জিলা বেগমের সঙ্গে কথা-কাটাকাটি হয় মঞ্জুর। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে শেখ ফরিদকে কোপানো শুরু করেন মঞ্জু। এসময় মা মঞ্জিলা বেগম বাধা দিতে গেলে তাকে কুপিয়ে হত্যা করে মঞ্জু।

জামালপুর থানা ওসি (তদন্ত) আনিছুর আশেকীন বলেন, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও অভিযুক্ত মঞ্জুকে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে। মঞ্জু মাদকাসক্ত বলে জানান তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০