আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এস এ শামীম || গৌরীপুর ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : এপ্রিল, ১১, ২০২৫, ৭:০৭ অপরাহ্ণ




প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি গৌরীপুরে নির্যাতিত পরিবারের পাশে দাড়িয়েছে ছাত্রদল ও যুবদল

ময়মনসিংহের গৌরীপুরে রোববার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পূর্ববিরোধের জেরে আপোষ-মিমাংসার সালিশ দরবারে হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ প্রসঙ্গে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, অভিযোগ বিষয়ে তদন্ত চলছে। জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা গ্রামের এবাদুল্লাহ’র পুত্র আসাদ মিয়া (৪০), শাহজাহান (৩০), জুয়েল মিয়া (২৫), সাইফুল ইসলামের পুত্র মো. আল আমিন মিয়া (৩৫), নুরুল আমিন (৩০), হৃদয় মিয়া (২৫), মৃত আব্দুল গফুরের পুত্র হাবিবুর রহমান (৫০), এবাদুল্লাহ (৬৮) ও সাইফুল ইসলাম (৫৩) এর সাথে একই গ্রামের মৃত মহরম আলীপুর পুত্র আবু বক্কর সিদ্দিক (৭০) গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। আবু বক্কর সিদ্দিক জানান, প্রতিপক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ইতোপূর্বে মারামারি করে। এ ঘটনায় নিয়ে আদালতে মামলা করা হয়। এ মামলা নিষ্পত্তি করার জন্য দু’পক্ষের আপোষ মিমাংসা করার জন্য রোববার গ্রাম্য সালিশ হওয়ার কথা ছিলো। সালিশের লোকজন আসার পূর্বমূর্হুতেই তারা আবারও হামলা চালিয়ে সালিশের জন্য আনা চেয়ার-টেবিল ভাংচুর করে। এ পর্যায়ে তারা বসতবাড়িতে হামলা চালিয়ে দরজার, জানালা-টিনের বেড়া ও ঘরের মধ্যে রক্ষিত আসবাবপত্র ভাংচুর করে। তিনি আরও বরেন, ঘর থেকে মহিলাদের প্রায় ৩লাখ টাকার স্বর্ণালংকার লুটপাট করেছে। এসব অভিযোগ প্রত্যাখান করে সাইফুল ইসলামের পুত্র মো. আল আমিন মিয়া জানায়, তারা ওই বাড়িতে যায়নি। ভাংচুর আর লুটপাটের অভিযোগ মিথ্যা। বরং তারা গোন্ডাবাহিনী এনে আমাদের উপর হামলা চালিয়েছে। ধর্ষণের হুমকির ঘটনায় প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায়। গৌরীপুর তারেক রহমানের নির্দেশে নির্যাতিত পরিবারের পাশে দাড়িয়েছে গৌরীপুর ছাত্রদল ও যুবদল। নির্যাতিত পরিবারের বাড়িতে উপস্থিত হন উপজেলা ছাত্রদল এর যুগ্ম আহ্বায়ক, এস কে সোহেল, উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য ও সহ সভাপতি গৌরীপুর উপজেলা মানবাধিকার প্রতিষ্টা ও বাস্তবায়ন সংস্থা মোঃ তাওহিদুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সদস্য আকরাম খান, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জলিল আহমেদ, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আরাফাত রহমান কোকো যুব ক্রিয়া পরিষদে, সভাপতি ইমরান হাসান ময়মনসিংহ উত্তর জেলা জিয়া প্রজন্মদলের সাধার সম্পাদক শাকিল আহমেদ, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের অন্যতম ছাত্র নেতা রাজন আহমেদ, ইমরান হাসান লাদেন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১