আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শামীম আনোয়ার (শামীম) || গৌরীপুর ( ময়মনসিংহ), প্রতিনিধি :
  • প্রকাশিত সময় : এপ্রিল, ৯, ২০২৫, ২:৩৯ অপরাহ্ণ




গৌরীপুরে সালিশেই হামলা, ভাংচুর-লুটপাটের অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুরে রোববার উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পূর্ববিরোধের জেরে আপোষ-মিমাংসার সালিশ দরবারে হামলা, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ প্রসঙ্গে গৌরীপুর থানার ওসি মির্জা মাযহারুল আনোয়ার বলেন, অভিযোগ বিষয়ে তদন্ত চলছে।
জানা যায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা গ্রামের এবাদুল্লাহ’র পুত্র আসাদ মিয়া (৪০), শাহজাহান (৩০), জুয়েল মিয়া (২৫), সাইফুল ইসলামের পুত্র মো. আল আমিন মিয়া (৩৫), নুরুল আমিন (৩০), হৃদয় মিয়া (২৫), মৃত আব্দুল গফুরের পুত্র হাবিবুর রহমান (৫০), এবাদুল্লাহ (৬৮) ও সাইফুল ইসলাম (৫৩) এর সাথে একই গ্রামের মৃত মহরম আলীপুর পুত্র আবু বক্কর সিদ্দিক (৭০) গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। আবু বক্কর সিদ্দিক জানান, প্রতিপক্ষের সাথে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ইতোপূর্বে মারামারি করে। এ ঘটনায় নিয়ে আদালতে মামলা করা হয়। এ মামলা নিষ্পত্তি করার জন্য দু’পক্ষের আপোষ মিমাংসা করার জন্য রোববার গ্রাম্য সালিশ হওয়ার কথা ছিলো। সালিশের লোকজন আসার পূর্বমূর্হুতেই তারা আবারও হামলা চালিয়ে সালিশের জন্য আনা চেয়ার-টেবিল ভাংচুর করে। এ পর্যায়ে তারা বসতবাড়িতে হামলা চালিয়ে দরজার, জানালা-টিনের বেড়া ও ঘরের মধ্যে রক্ষিত আসবাবপত্র ভাংচুর করে। তিনি আরও বরেন, ঘর থেকে মহিলাদের প্রায় ৩লাখ টাকার স্বর্ণালংকার লুটপাট করেছে।

এসব অভিযোগ প্রত্যাখান করে সাইফুল ইসলামের পুত্র মো. আল আমিন মিয়া জানায়, তারা ওই বাড়িতে যায়নি। ভাংচুর আর লুটপাটের অভিযোগ মিথ্যা। বরং তারা গোন্ডাবাহিনী এনে আমাদের উপর হামলা চালিয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১