আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৭, ২০২৫, ৪:১৩ অপরাহ্ণ




গৌরীপুরে বাক প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

 ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২৭মার্চ/২৫) শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন এ স্লোগানে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশে আলোচিত একই বাড়ির ১৪ বাক প্রতিবন্ধী পরিবারসহ অর্ধশত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এ কাজের ভূয়সী প্রশংসা করেন সহনাটী পল্টিপাড়া গ্রামের মো. ইসলাম উদ্দিন। তিনি বলেন, আমাদের জানামতে বাংলাদেশ একই বাড়ির বা বংশের ১৪টি পরিবার বাকপ্রতিবন্ধী আর কোথাও নেই। সম্ভবত বিশ্বে অন্যকোনো রাষ্ট্রেও এমন বিরল পরিবার খোঁজে পাওয়া যাবে না। ওরা সমাজে অবহেলিত। সেই অবহেলিত মানুষের ঈদ আনন্দকে বাড়িয়ে স্বজনদের এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বজনের উপদেষ্টা শাহীন মাহমুদ। তিনি বলেন, আমি গৌরীপুর সন্তান। দূর থেকে দেখি স্বজনদের মানবিক কার্যক্রম। আজকে এ কার্যক্রমে অংশ নিতে পেরে খুব আনন্দ লাগছে। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা শাহীন মাহমুদ, মো. ইসলাম উদ্দিন, গৌরীপুর বিএমএসএফের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, কোষাধ্যক্ষ শামীম হোসেন আলভী, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংবাদিক শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ। স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, আমরা প্রত্যেকটি পরিবারকে একটি মুরগী, ভাতের ও পোলাওয়ের চাল, ডাল, তেল, চিনি-সেমাই, কিছু নগদ অর্থসহ ঈদ সামগ্রী দেয়া হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১