আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
সেলিম আল রাজ || স্টাফ রিপোটার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ২৬, ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ




মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৌরীপুর মহিলা কলেজের শ্রদ্ধাঞ্জলি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বুধবার (২৬ মার্চ /২০২৫) বিজয় একাত্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
স্বাধীনতা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান। সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি। তিনি বলেন, এক সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। এসময় অধ্যক্ষ মো: মাহবুবুল আলম খান বলেন, আমাদের মুক্তিযুদ্ধের রয়েছে সুদীর্ঘ ইতিহাস। ১৯৪৭ সালের দেশ ভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর আমরা অর্জন করি আমাদের প্রিয় স্বাধীনতা। তা আমাদের নতুন প্রজন্মকে জানতে হবে। এছাড়াও আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো: আব্দুল ছিদ্দিক, সহকারী অধ্যাপক ফারুক হায়দার হোসেন। স্বাধীনতা দিবসের উপর কবিতা আবৃত্তি করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান পান্না।
জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সহকারী অধ্যাপক মো: রেজওয়ান হোসেন, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম, প্রভাষক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক সানোয়ার জাহান, প্রভাষক আব্দুল আলিম খান, প্রভাষক মো: কামাল হোসেন, প্রভাষক রাইসুল ইসলাম,  শিক্ষার্থী ফাইজা জাহান আরবি, তাইয়্যেবা জামান রায়হা, বিউটি সূত্র ধর, সুমাইয়া তাবাসসুম স্নিগ্ধা, নূরে তাবাসসুম মায়ষী, গভর্নিং বডির সভাপতির তনয়া শাহ্ রূফাইদা লুবাবা প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১