আমরা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। মুসলামান-হিন্দু আর খ্রিস্টান নয়, সব ধর্মের মানুষের যে অসাম্প্রদায়িক বন্ধন সেই বন্ধন এ শহরে শতশত বছর ধরে বিরজমান। এই বন্ধন, হৃদয়ে এই বন্ধন আমাদের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার বন্ধন। ময়মনসিংহের গৌরীপুরে শ্রীশ্রী কৃষ্ণের দোলযাত্রা ও শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪০তম জন্মতিথি উপলক্ষ্যে ৫৬প্রহরব্যাপি শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্ত্তন অনুষ্ঠান পরিদর্শনে এসে এসব কথা বলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও গৌরীপুর পৌরসভার মেয়র প্রার্থী শোয়েব মুনশী।
তিনি আরও বলেন, আমার বাবা জনাব আব্দুল খালেক মুনশী এই শহরকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি আপনাদের হৃদয়ের মানুষ। আপনাদের ভালোবাসায় একাধিকবার কমিশনার ও পৌরপিতার আসনে ছিলেন।
বুধবার (১৯ মার্চ/২৫) রাতে কীর্ত্তন পরিদর্শনে গেলে তাকে স্বাগত জানান শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অরুন সাহা ও সাধারণ সম্পাদক স্বপন এস।
এ সময় এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি মেহেদী হাসান রতন, সহসাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম রাঙ্গা, সদস্য সোহেল মিয়া, সদস্য ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আল ইমরান খান.
৭নং রামগোপালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো. শমসের আলী, ৮নং ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক খুরুম খান, ময়মনসিংহ উত্তর জেলা তরুণ দলের সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন হিমেল, ময়মনসিংহ উত্তর জেলা নবীন দলের সদস্য জিসান মিয়া, গৌরীপুর জিয়া প্রজন্ম দলের সদস্য শ্রাবণ প্রমুখ।