আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ




গৌরীপুরে ‘দুইদিনব্যাপি স্বজন উৎসব’

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে গেল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি/২৫) ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ স্লোগানে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে ‘দুইদিনব্যাপি স্বজন উৎসব’। এ উৎসবের উদ্বোধন ও বর্ণিল শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গৌরীপুরে যতোদিন যাচ্ছে আমি স্বজন সমাবেশের কার্যক্রমে ততোই মুগ্ধ। প্রত্যেক স্বজন এক একজন মানবকল্যাণে নিবেদিত। মাদকবিরোধী কার্যক্রম, তামাক বিরোধী প্রচারণা, বাল্যবিয়ের বিরুদ্ধে স্বজনরা রুখে দাঁড়িয়েছে। বন্যাদুর্গত মানুষকে সহযোগিতা, রক্তদানসহ মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষকে সেবা দিয়েছে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন ও সাংস্কৃতিক সম্পাদক গোপা দাসের নেতৃত্বে স্বজন সংগীতের মধ্যদিয়ে শুরু হয় সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর বিএফএর সভাপতি আলহাজ¦ মোক্তার উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সুফিয়ান আল আমীন, পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রতন সরকার, উপজেলা স্কাউট সম্পাদক মো. ছাইফুল ইসলাম, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সহসভাপতি হুমায়ুন কবীর, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল, গৌরীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহিদ মুনশী, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ভূট্টো, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, আরিফ আহমেদ, মোস্তাফিজুর রহমান বুরহান, আব্দুল কাদির, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবীর সুমন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১