আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ২৪, ২০২৫, ৯:১০ অপরাহ্ণ
oplus_0




গৌরীপুরে রহস্যময় ‘গুপ্তধনের সিন্দুক’ মিললো দুটি চাবি আর কয়েকটি কাগজ!

গুপ্তধনের দু’সিন্দুকের সন্ধান মিললো ময়মনসিংহের গৌরীপুরে। উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ডরুম ভাঙার পর মাটি খুঁড়ে এ সিন্দুকের সন্ধান পাওয়া যায়। সোমবার (২৪ ফেব্রæয়ারি/২৫) এ খবর ছড়িয়ে পড়লে ‘গুপ্তধনের লোহার সিন্দুক’ দেখতে উৎসুক জনতার ভিড় জমে উঠে। মুর্হূতের মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আর শহর জুড়ে ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়।

সকাল থেকে ১১জন শ্রমিক পাকাভবনের মেঝে ভেঙে দুপুর ২টার দিকে দু’টি সিন্দুক উত্তোলন করেন। প্রথম সিন্দুকটির ওজন প্রায় দুই মণ। এটার উচ্চতা ১ফুট ৩ইঞ্চি, লম্বা ১ফুট ১১ইঞ্চি, প্রস্থ ১ফুট ৩ইঞ্চি। ভিতরে ৩টি ভাগে বিভক্ত। দ্বিতীয় সিন্দুকটির ওজন ৪/৫মণ হবে জানায় উত্তোলনকারী কর্মীরা। তারা জানায়, দ্বিতীয়টার (বড়টার) উচ্চতা ১ফুট ৮ইঞ্চি, লম্বা ২ফুট ৮ইঞ্চি, প্রস্থ ১ফুট ১১ইঞ্চি। এটা দু’ভাগে বিভক্ত। সিন্দুকের উপরের অংশ বিশেষ আকৃতির লক দিয়ে তৈরি করা ছিলো। দীর্ঘদিন মাটির নিচে পড়ে থাকায় সিন্দুকের চারপাশ লালচে রঙের হয়ে গেছে। সোনা-রূপা আর মূল্যবান জিনিস রয়েছে এমন শংকা উৎসক জনতা ভিড় করলেও সিন্দুকের ভিতরে মূল্যবান তেমন কিছু পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে গৌরীপুর সাবরেজিস্টার মো. রফিকুল ইসলাম জানান, বড় সিন্দুকটিতে মাত্র ২টি পুরাতন চাবি পাওয়া গেছে। আর ছোট সিন্দুকে ১৯৮০সনের একটি অসম্পাদিত দলিল, কয়েকটি ৫২ধারার নোটিশ আর কিছু পুরাতন অপ্রয়োজনীয় কাগজপত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ১৯৮০সনের পরে আর এটি খোলা হয়নি। আমি এ অফিসে মাত্র ৪মাস হয়েছে এসেছি। এর বেশি কিছু বলতে পারবো না।
দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহিদ মুনশী জানায়, দীর্ঘদিন যাবত রেকর্ডরুমটি অব্যবহৃত ছিলো। এটি অপ্রয়োজনীয় হওয়ায় ভাঙার সময় সিন্দুক ২টি দেখা যায়। এ বিষয়ে উধ্বর্তন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার পর অনুমোদন সাপেক্ষে সাংবাদিক ও সবার সম্মুখে উত্তোলন এবং খোলা হয়। এটা নিয়ে সবার মাঝে নানা সন্দেহ বিরাজ করছিলো, যার অবসান হলো।
তিনি আরও বলেন, সিন্দুকটি বর্তমানে সাবরেজিস্ট্রি অফিসের বর্তমান রেকর্ড রুমে রাখা হয়েছে। উধ্বর্তন কর্তৃপক্ষের পরবর্তীতে সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া জানান, সবাই বলছে এখানে গুপ্তধন আছে, এখন দেখলাম কিছুই নাই, আমরা হতাশ।

সিন্দুক উত্তোলনের সময় উপস্থিত ছিলেন গৌরীপুর দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল জলিল মুনশী, সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহিদ মুনশী, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম ভূট্টো, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আতাউর রহমান সোহেল, মোহরাব আমিনুল ইসলাম, আবুল কালাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১