আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১৭, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ




ফ্যাসিস্ট আ’লীগের আমলে দলের কর্মীদের জানাযাও যেতে পারেনি নেতারা ॥ গৌরীপুরে প্রয়াত চারনেতার কবর জিয়ারত ও দোয়া

মাহফিল গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ব্যতিক্রমী আয়োজনের মধ্যদিয়ে সোমবার (১৭ ফেব্রুয়ারি/২৫) প্রয়াত নেতাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিক দল। এইদিনে প্রয়াত সাবেক সভাপতি লোকমান হোসেন ফকির, সাবেক সহসভাপতি লাল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মারফত আলী ও সাবেক প্রচার সম্পাদক নুর ইসলাম স্মরণে তাঁদের কবর জিয়ারত, কুরআনখানি, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল্লাহ বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের দলের নিবেদিত নেতাকর্মীরা মারা গেছেন। পুলিশের হয়রানি আর জেলে থাকায় তাদের অনেকের জানাযায় আমরা আসতে পারে নাই। তাই দলের দু:সময়ের নেতাকর্মীদের স্মরণে তাদের প্রত্যেকের করব জিয়ারত করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পুলিশলীগ, যুবলীগ-ছাত্রলীগ আমরা কর্মসূচি দিলেই হামলা- গ্রেফতার করেছে, বাসা-বাড়িতে হামলা-ভাংচুর করেছে। নেতাকর্মীদের জানাযাতেও যেতে দেয়নি। দলের নিবেদিত প্রত্যেক নেতাকর্মীকে স্মরণ করে শ্রমিকদলের ব্যতিক্রমী আয়োজন প্রশংসার দাবি রাখে। আমি প্রয়াত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। উপজেলা শ্রমিক দলের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. শহিদুল্লাহ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল হাসিম, সহসভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, ফরিদ মিয়া, শ্রমিক দল নেতা মো. মবিন মিয়া, শাহজাহান, মশ্রব আলী আকন্দ, আজিজুল হক, মো. সুজন মিয়া, নবী হোসেন, আবুল হাসিম, উত্তর জেলা ছাত্রদলের সদস্য আল আমিন হোসেন নাহিদ প্রমুখ। দলীয় নেতাকর্মীরা প্রত্যেক প্রয়াত নেতাদের করব জিয়ারত ও পৃথক দোয়ার আয়োজন করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১