আজ শনিবার ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ৫, ২০২৫, ৫:৫৭ অপরাহ্ণ




গৌরীপুরে স্বজনের রজতজয়ন্তী উৎসব পালিত

দেশের শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের রজতজয়ন্তী উৎসব উপলক্ষ্যে মঙ্গলবার (৪ ফেব্রæয়ারি/২৫) রাতে ‘নতুন পানিতে সফর এবার’ ¯েøাগানে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে এ উৎসব পালিত হয়েছে। শুরুতেই উপজেলা স্বজনের সাংস্কৃতিক সম্পাদক গোপা দাসের নেতৃত্বে স্বজন সংগীত পরিবেশন করা হয়। এরপরে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের সকল শহিদদের স্মরণ ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। যমুনা গ্রæপের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রতিকৃতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মো. আজিজুল হক। তিনি বলেন, দৈনিক যুগান্তর সত্যধারণ করে ২৫টি বছর অতিক্রম করেছে সাহসিকতার সঙ্গে, জুলাই বিপ্লবেও দৃষ্টান্ত রেখেছে। যা অনেকেই পক্ষে সম্ভব হয়নি। গৌরীপুরের প্রতিনিধিও তিনি সত্য প্রকাশে অনঢ় থাকেন। এটা ভালো লাগে।
তিনি আরও বলেন, স্বজন সমাবেশ আজকে দেশের বিনির্মাণে কাজ করছে। মাদকবিরোধী, বাল্যবিয়ে বিরোধী সভা-সমাবেশ করছে। পরিবেশ রক্ষায় কাজ করছে। আর্তমানবতার সেবায় এগিয়ে যাচ্ছে। যা অন্যান্য সংগঠনের গুলোর জন্য অনুকরণীয় হতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মো. ফারুকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুজন দাস, উপজেলা স্বজনের সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি আব্দুল মালেক, পরিবেশ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, লুৎফা রূপা, মোহাম্মদ আব্দুস সালাম, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, আব্দুর রউফ দুদু, মাহফুজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম রক্তিম, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক মো. রমজানুর আহম্মেদ নাজিম, স্বজন তাসাদদুল করিম, মো. লাখ মিয়া, মো. মাহাবুব আহমেদ, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি, মো. বুরব্যাইয়াত হাসান, রিজবান রাজি তিহান প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১