আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ফেব্রুয়ারি, ১, ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ণ




গৌরীপুরে ইটভাটায় কাঠ পুড়ানোর ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ: ২ বছরেও হয়নি কোন প্রতিকার

ময়মনসিংহের রামগোপালপুর ইউনিয়নের পুমবাইল গ্রামে অবস্থিত ‘মাইশা ব্রিকস ফিল্ড’ নামক ইটভাটায় অবাধে কাঠ পুড়ানোর অভিযোগ উঠেছে। ১৮ জানুয়ারি দুপুরে গিয়ে দেখা যায়, ইটভাটায় কাঠ পুড়ানো হচ্ছে, যা এলাকার পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। স্থানীয়রা জানান, প্রতিদিনই এই ইটভাটায় কাঠ পুড়ানোর কাজ চলে, যা ধোঁয়া ও দূষণের সৃষ্টি করছে।

এদিকে, পুমবাইল এফ ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, যা ইটভাটার মাত্র ১০০ মিটার দূরে অবস্থিত, সেখানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করছে। মাদ্রাসা কর্তৃপক্ষ বারবার অভিযোগ জানালেও আজ পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মাদ্রাসার পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ ২২ নভেম্বর ২০২২ তারিখে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে, সেই অভিযোগের পর ২ বছর অতিবাহিত হলেও এখনো কোনো প্রতিকার পাওয়া যায়নি।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ইটভাটায় পুড়ানো কাঠের ধোঁয়ার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে এবং তাদের স্বাস্থ্যেও বিরূপ প্রভাব পড়ছে। বিষয়টি স্থানীয়দেরও জন্য অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ ধোঁয়া এবং দূষণের কারণে তাদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে।এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষের আশ্বাস থাকার পরও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না হওয়ায় স্থানীয়রা এবং মাদ্রাসা কর্তৃপক্ষ হতাশ। তারা আশাবাদী, সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে যাতে পরিবেশের ক্ষতি রোধ করা যায় এবং শিক্ষার্থীদের সুস্থ পরিবেশে পড়াশোনা করার সুযোগ নিশ্চিত করা যায়। ইট ভাটার কর্তৃপক্ষ জানান আমরা ইটের ভাটাটি বাড়া নিয়ে প্রতি বছর সরকার কে ভেট টেক্স দিচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাতুল হাসান জানান, যেহেতু এই ইট ভাটার বিষয়ে আদালতে একটি মামলা রয়েছে সুতরাং এটা আমাদের বিষয় না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১