আজ রবিবার ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৫, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ




শীতের রাতে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করল যুবদল- ছাত্রদল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে দুস্থ,  অসহায় ও ছিন্নমূল মানুষকে পাঁচ শত শীতের নতুন  কম্বল উপহার দেয়া হয়েছে।
শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের উত্তর এলাকা থেকে কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু।
পরে তিনি শীতের রাতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে পৌরী  শহর ঘুরে ঘুরে অসহায়, দুস্থ, ও ছিন্নমূল মানুষদের শীতের নতুন কম্বল উপহার দেন।
অপ্রত্যাশিত ভাবে নতুন কম্বল উপহার পেয়ে হাসি ফুটে উঠে অসহায়, দুস্থ, ও ছিন্নমূল মানুষের  মুখে।
রিকশা চালক রহমত উল্লাহ বলেন, ‘শীতের রাইতে গাড়ি চালাই ঠান্ডায় কষ্ট হয়। আজকে রাতের বেলায় যুবদল নেতা পাপ্পু ভাই আমারে একটা নতুন কম্বল উপহার দিছে আমি খুব খুশি’।
হোটেল কর্মচারি সোহাগ বলেন, ‘হোটেলে অনেক রাইত লাগাত  কাম করি। শীতের রাইত হাত-পা ঠান্ডা হইয়া যায়, ঘুমাইতে কষ্ট হয়। কম্বলটা পাইয়া অনেক ভালো হইছে। এটা গায়ে দিয়া রাইত ঘুমাইয়াম’।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, ‘ গত কয়েক দিন ধরে এই অঞ্চলে বেশ শীত পড়েছে
 এই শীতে গরম কাপড় না থাকায় দুস্থ ও ছিন্নমূলগুলোর কষ্ট হচ্ছিল। আজকে আরাফাত রহমান কোকোর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও ছিন্নমূল  পাঁচশত মানুষকে শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়েছে।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত বলেন, ‘প্রকৃত দুস্থ,  অসহায় ও ছিন্নমূল মানুষগুলো যেন কম্বলগুলো পায় সেজন্য আমরা যুবদল নেতা পাপ্পু ভাইকে সাথে নিয়ে ঘুরে ঘুরে কম্বল উপহার দিয়েছি। কম্বল উপহার পাওয়ার মানুষগুলোর মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া’।
কম্বল বিতরণ কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর যুবদলের সদস্য আনোয়ার হোসেন, যুবদল নেতা হান্নান তালুকদার, শিপন মিয়া, ওয়ালিউল্লাহ রুবেল,  মোঃ আব্দুল্লাহ, আনিসুর রহমান, জহিরুল ইসলাম রমজান, বাদল মিয়া, মোস্তাফিজুর রহমান পিপলু প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১