আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
তাসাদদুল করিম || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২০, ২০২৫, ৮:৪৭ অপরাহ্ণ




জিয়াউর রহমানের জন্মদিনের রাতে কম্বল উপহার পেল সহস্রাধিক দুস্থ

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিনে ময়মনসিংহের গৌরীপুর  সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষকে শীতের নতুন কম্বল উপহার দেয়া হয়েছে।
রোববার রাতে উপজেলার কলতাপাড়া বাজারের সোয়াদ ফিলিং স্টেশনের পাশে উপজেলা ও পৌর বিএনপির সহ সহযোগী সংগঠনের উদ্যোগে এই কম্বল উপহার দেয়া হয়।
প্রধান অতিথি কম্বল উপহার  কর্মসূচি উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক।।
অপ্রত্যাশিত ভাবে নতুন কম্বল উপহার পেয়ে দুস্থ ও অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটে উঠে।
হাফেজ মোঃ আজিজুল হক বলেন, ‘আমাদের নেতা জিয়াউর রহমান ছিলেন একজন সফল সৈনিক, সফল রাষ্ট্রনায়ক  ও সফল রাজীনীতিবিদ। তিনি কর্মগুণে মানুষের কোটি কোটি মনে জায়গা করে নিয়েছিলেন। তাই  উনি চলে যাওয়ার পরও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি।  একজন রাজনীতিবিদের কাজ যেহেতু মানুষের জন্য রাজনীতি করা। তিনি মানুষের কাছে ছুটে গিয়েছেন। ১৯ দফা দিয়ে দিয়েছেন, তা দিয়ে জাতিকে বিভক্ত না করে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন’।
গৌরীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক উসমান গনি তান্নার সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এসএম দুলাল,  ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মান্নান মন্ডল, ডা. শহীদুল ইসলাম সাফি, ডা. রহমত উল্লাহ,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকির,  উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিশু প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১