আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২৫, ৮:৩৯ অপরাহ্ণ
oplus_0




জিয়ার জন্মদিনে ৮৯ জন্মদিনে কোরআন উপহার পেল ৮৯ জন শিক্ষার্থী

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ গৌরীপুরের বিভিন্ন মাদরাসার হেফজপড়ুয়া ৮৯ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ উপহার দেয়া হয়েছে।

রোববার দুপুরে গৌরীপুর পৌর শহরে উত্তরবাজার এলাকায় স্থানীয় যুবদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পু শিক্ষার্থীদের হাতে উপহারের পবিত্র কোরআন শরীফ তুলে দেন। পরে জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, আমাদের নেতা জিয়াউর রহমান ছিলেন একজন সফল সৈনিক, সফল রাষ্ট্রনায়ক ও সফল রাজীনীতিবিদ। তিনি ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রুপকার। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসরদের অত্যাচার ও নিপীড়নে কারণে বিগত ১৭ বছর আমরা এই মহান নেতার জন্মদিন সুষ্ঠুভাবে পালন করতে পারিনি। কিন্ত আজকে ছাত্র-জনতা অভ্যুত্থানের পর জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন আমরা শত শত নেতা-কর্মী নিয়ে সুন্দর ভাবে উদযাপন করেছি। এই জন্য মহান আল্লাহপাকের দরবারে অশেষ শোকরিয়া জ্ঞাপন করছি। তিনি যেন আমাদের নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এই প্রার্থনা করছি।

যুবদল নেতা আব্দুল হান্নান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাতের সঞ্চালনায় আলোচনা বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সফল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, শিপন মিয়া, আব্দুল্লাহ, সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন, ওয়ালিউল্লাহ রুবেল, বাদল মিয়া, মোস্তাফিজুর রহমান পিপলু, হাবিব উল্লাহ বেলালী রুবেল, আনিসুর রহমান আনিস, মতিন শাহ, জহিরুল ইসলাম, হেলাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য শাহীনুল ইসলাম হৃদয়, মোকসেদুল মোমেন, মোস্তাকিম বাবু, রাকিব ভূঁইয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১