আজ বুধবার ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল সতর্ক থাকতে হবে আমাদের অসম্প্রাদায়িক আত্মার যে সম্পর্ক তা যেনো কেউ ভাঙতে না পারে… পাপ্পু গৌরীপুরে সম্প্রীতির বন্ধনে আমরা আবদ্ধ.. মেয়র প্রার্থী শোয়েব মুনশী গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী গৌরীপুরে দুর্গোৎসবের মহাসপ্তমীতে বর্ণিল শোভাযাত্রা গৌরীপুর ঝলমল সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নির্দশন-দোকানপাট ভস্মিভূত গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ




গৌরীপুরে দিনব্যাপী বাহারী পিঠা উৎসবে উপচেপড়া মানুষের ভিড়

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৯ জানুয়ারি/২৫) পৌর শহরের দি মুন লাইট কিন্ডারগার্টেনের আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী বাহারী পিঠা উৎসব প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। গ্রামের হারিয়ে যাওয়া ও প্রায় বিলুপ্তের নানা রঙের ঢঙের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এ উৎসবে পিঠা বিক্রিতে অংশ নেয় সাথী পিঠা, জান্নাত পিঠা ঘর, তূর্য রোজা পিঠা স্টল, অনিতা অমৃতা পিঠা স্টল। প্রত্যেকটি স্টলে ছিলো উপচেপড়া মানুষের ভিড়। এ উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ঝর্না রানী দাস, তানজিনা আক্তার, আফরোজা আক্তার, শাহানা খাতুন, প্রিয়া আক্তার, সুলতানা ইয়াসমিন, শান্ত রানী শীল, শিপ্রা রানী প্রমুখ। পিঠা উৎসব প্রসঙ্গে শিক্ষার্থী জান্নাতুল নাঈম বলেন, এখানে এমন অনেক পিঠাই দেখলাম, যা আগে কখনও দেখি নাই। অভিভাবক আফরোজা আক্তার জানায়, আমাদের শিশুরা এখন ফাস্টফুডের দিকে ঝুঁকে পড়ছে। এ ধরণের পিঠা উৎসব শিশুদেরকে স্বাস্থ্যসম্মত ও দেশীয় খাদ্যের অভ্যাস গড়ে তোলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১