আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৬, ২০২৫, ৫:৩৯ অপরাহ্ণ




কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ সমাবেশ

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনার প্রতিবাদে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়ায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি/২৫) ডৌহাখলা ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আবু নাছের সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মোখলেছুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল কাদির, যুগ্ম আহŸায়ক আবুল কালাম ফকির, মতিউর রহমান স্বাধীন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. খুররম খান, সদস্য সচিব মো. জিয়াউল আলম জুরান, সিনিয়র যুগ্ম আহŸায়ক মো. আতাউর রহমান, যুগ্ম আহŸায়ক মো. সিদ্দিকুর রহমান, মো. রুহুল আমিন মন্ডল, মো. আফজাল মিয়া, মো. হান্নান মিয়া, মো. বিপুল মিয়া, বোকাইনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. আনিছুর রহমান ফারুক, গৌরীপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মো. মোসলেম মিয়া, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল মন্ডল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক জহিরুল ইসলাম, মো. সোহেল মিয়া, ময়মনসিংহ উত্তর জেলা জাসাসের যুগ্ম আহŸায়ক মো. আল মামুন মন্ডল, আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হৃদয়, ছাত্রনেতা মেহেদী হাসান আকাশ, নুরুজ্জামান খান, রিফাত খান প্রমুখ
উল্লেখ্য যে, গত ৬জানুয়ারি সোমবার কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বালিয়াপাড়া এলাকায় যুবদল নেতার ছেলের আকিকা অনুষ্ঠানে যাওয়ার পথে টেঙ্গুরিপাড়া এলাকায় তার গাড়ি বহরে হামলা-ভাংচুর করে। এছাড়াও এ হামলায় ৭/৮টি মোটর সাইকেল ভাংচুর ও সংঘর্ষে ১০-১৫জন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৯ জানুয়ারি/২৫) সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের মৃত আবুল হাশেমের পুত্র মো. সেলিম বাদী হয়ে ২৯জনের নাম ছাড়াও অজ্ঞাতনামা ১৫/২০জনকে আসামী করে মামলা দায়ের করেন। একই ঘটনায় টেঙ্গুরিপাড়া গ্রামের মো. আব্দুল জলিলের পুত্র মো. নুরুজ্জামান বাদী হয়ে উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতানসহ ২৭জন নাম উল্লেখ্য ছাড়াও ৩০/৪০জনকে অজ্ঞাতনামা আসামী দিয়ে রোববার (১২ জানুয়ারি/২৫) দ্রæত বিচার আইনে মামলা দায়ের করেন। ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন গ্রæপের দাবী, এ হামলা করেছে উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রæপের নেতাকর্মীরা।

এ অভিযোগ প্রত্যাখান অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গৌরীপুর প্রেসক্লাবে গত মঙ্গলবার (৭ জানুয়ারি/২৫) সংবাদ সম্মেলনে তিনি বলেন, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইঞ্জিনিয়ার ইকবালকে বয়কটের পরিস্থিতি সৃষ্টি হয়। এরপরে তিনি (ইঞ্জিনিয়ার ইকবাল) আকিকার দাওয়াতে যাওয়ায় গ্রামবাসীর সাথে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আমার বা আমার সমর্থক নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১