আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৩১, ২০২৪, ৮:০৯ অপরাহ্ণ




গৌরীপুর জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞানমেলা

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৩১ ডিসেম্বর/২৪) জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে বিজ্ঞানমেলা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেলায় ৪টি স্টল বসে। মেলায় এ প্রযুক্তি উপস্থাপন করেন ‘বিজ্ঞানী গ্যালিলিও’ নামক স্টলের ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী আল রাফি ও আবিদ হাসান আবিস্কার করে ব্লেডের সাহায্যে সৌরবিদ্যুতের প্যানেল তৈরি এর মাধ্যমে ফ্যান, মোবাইল চার্জ ও লাইটের আলো সরবরাহ সম্ভব। ক্ষুদে বিজ্ঞানী আর রাফি জানায়, এ আবিস্কারের মাধ্যমে আমরা দুর্যোগময় এলাকায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব। খরচ কম, বাড়তি ঝামেলা নেই। সাশ্রয়ী হওয়ায় এ প্রযুক্তি ছড়িয়ে দেয়া সম্ভব। এ স্টলে আরও উপস্থাপন করা হয় দুরবীনশক্তি, পানির সঙ্গে মিশ্রণে পেট্টোল গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও পরিকল্পিত আধুনিক বাড়ি, বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন ও বায়োগ্যাস তৈরি। এ দলে আরও অংশ নেয় আলী আশরাফ আলিফ, রাতুল হাসান রামিম, ত্বহা রহমান, সামীউল ইসলাম ফাইয়াজ, আব্দুল আল মুবিন। অপরদিকে ‘বিজ্ঞান জগদীশ চন্দ্র বসু’র নামের স্টলে ছিলো পরিকল্পিত নগরায়ন, বাতাসের সাহায্যে আবর্জনা সংরক্ষণ ও পরিচ্ছন্ন ক্লাস রুম করার যন্ত্র। এছাড়াও প্রদশনীতে দেখানো হয় পানির বৃদ্ধি’র সঙ্গে নদ-নদীতে বিপদজ্জনক সতর্কের যন্ত্র। এ গ্রুপে ছিলো ক্ষুদে বিজ্ঞানী আবু নিহাদ মিমসাদ, মাজহারুল ইসলাম নাফিম, তাসফিক ইসলাম অরণ, সামিউল আবির আদনান, ইফফাজ খান ঝুমান, মোমেন শাহরিয়ার ইউসুফ। বিজ্ঞানী আইনস্টাইন নামক স্টলে ছিলো পানির সঙ্গে পেট্টোল মিশ্রণে চুল্লীতে সাশ্রয়ী পেট্টোল গ্যাস ব্যবহার, কাঁচের মাধ্যমে বড়পর্দায় মোবাইলে স্কিন বড় করে দেখা, পানি বিশুদ্ধকরণ, বাতাসের ওজন, শক্তি ও কার্যকারিতা তুলে ধরা হয়। এ গ্রুপে দায়িত্ব পালন করেন মাহিনুর খন্দকার রাইয়া, তাহমিদা ইসলাম তৃপ্তি, সাদিয়া ইসলাম মাইশা, ফারিয়া আক্তার, ফাতিন নূর নিহাল। এ স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমা খাতুন, মো. নজরুল ইসলাম, ফারজানা জান্নাত খান, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি মনোয়ার হোসেন রনি ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সানজিদা ইয়াসমিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়া কামাল, মোহাম্মদ ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, শিউলী রানী সরকার, তাহমিনা আক্তার, শারমিন সুলতানা, মর্জিনা আক্তার, লিয়া সুলতানা, মুন্নী আক্তার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১