আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৯, ২০২৪, ৮:৩৯ অপরাহ্ণ




ইউটিউব আনছে ‘প্লে সামথিং’ বাটন, এই নতুন ফিচারে যা থাকছে

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে ইউটিউবের জনপ্রিয়তা এখনও সবচেয়ে বেশি। তবু এই প্ল্যাটফর্ম নিয়ে গুগলের পরীক্ষা-নিরীক্ষার শেষ নেই। আসলে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই নিত্যনতুন পদক্ষেপ নেয় গুগল। এবার জানা যাচ্ছে, ইউটিউব ভাবনা-চিন্তা করছে একটি নতুন বাটন নিয়ে। যার নাম ‘প্লে সামথিং’।

কি এই বাটন? এক প্রযুক্তি সংক্রান্ত ওয়েবসাইটের দাবি, এই বাটনটির ব্যাকগ্রাউন্ডটি কালো। সাদা টেক্সটে লেখা থাকে সেখানে। সেখানে ক্লিক করলে শর্টস প্লেয়ারে একটি যেকোনো একটি ভিডিও শুরু হবে। এই বাটন রেগুলার কনটেন্টও চালাতে পারবে। সেখানে লাইক, ডিসলাইক, কমেন্ট ও শেয়ার বাটনও থাকছে। স্ক্রিনের একেবারে ডানদিকে সেটা দেখা যাবে। তবে এই ফিচারটি কেবল মোবাইলের জন্য ভাবা হচ্ছে।

কিন্তু আপাতত সবই পরীক্ষার স্তরে রয়েছে। তবে জানা যাচ্ছে, ‘প্লে সামথিং’ বাটনটি শিগগিরি হয়তো আত্মপ্রকাশ করবে। আসলে গুগল শেষ মুহূর্তের তুলির টান দিয়ে আপাতত ফিচারটি খতিয়ে দেখছে। গত অক্টোবরেই ইউটিউব ঘোষণা করেছিল, নতুন নতুন অনেক কিছুই আসতে চলেছে। যার মধ্যে প্লে লিস্টের থাম্বনেল থেকে স্লিপ টাইমার কিংবা মিনি প্লেয়ারের নতুন ডিজাইন- অনেক কিছুই রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল এই বাটন। এখন দেখার কবে এই ফিচারগুলি আত্মপ্রকাশ করে।

এদিকে এমনও জানা গিয়েছে, ক্লিকবেট কনটেন্টে রাশ টানতে চলেছে ইউটিউব। সংস্থার তরফে জানানো হয়েছে, গ্রাহকদের বিভ্রান্ত করার উদ্দেশে আনা এই সব কনটেন্টের বিরুদ্ধে এবার কড়া হাতে মাঠে নামা হবে। আগামী মাস থেকেই ভারতে ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হবে এই সব ভিডিও। এই বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে বহু কনটেন্ট ক্রিয়েটর চমকপ্রদ হেডলাইন ও থাম্বনেইল ব্যবহার করে দর্শকদের আকর্ষিত করেন। অথচ ভিডিওতে সেই হেডলাইন ও থাম্বনেল সংক্রান্ত কোনো তথ্য থাকে না। যার জেরে দর্শকরা গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধানে ওই কনটেন্টে ঢুকে হতাশ হয়ে ফিরে আসেন। এমনভাবে দর্শকদের বোকা বানানো আর মেনে নেবে না সংস্থা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১