আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
স্টাফ রিপোর্টার || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৬, ২০২৪, ৭:০০ অপরাহ্ণ




গৌরীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহের গৌরীপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে গৌরীপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জানা গেছে, প্রায় চার দিন আগে গৌরীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় রেলওয়ের প্রায় এক কাঠা জমি দখল করে টিনশেড স্থাপনার দোকান ঘর নির্র্মাণ করছিল প্রভাবশালীরা। খবর পেয়ে বৃহস্পতিবার বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। এসময় টিনশেড দোকান ভেঙে রেলওয়ের জায়গা দখল মুক্ত করা হয়। গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, প্রভাবশালীরা রেলওয়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রেলওয়ের জমি দখল করে স্থাপনা তৈরি করছিল। আজকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  রেলওয়ে স্টেশন সংলগ্ন যেসকল অবৈধ স্থাপনা রেলওয়ের জায়গায় রয়েছে তাদেরকে সরে যেতে নোটিশ করা হবে। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা বলেন, ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে  রেলওয়ের জমি দখল মুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ হওয়া মালামাল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১