আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৬, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ




কসবায় ডাকাতি: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ময়মনসিংহের গৌরীপুরের সাংবাদিকদের গাড়ি ব্যারিকেটে দিয়ে ডাকাতির চেষ্টা, গাড়ী ভাংচুর, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও গাড়ির চালক শফিকুল ইসলাম আহত হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গৌরীপুর বিএমএসএফ কার্যালয়ে সাংবাদিক সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গৌরীপুর শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা তাৎক্ষনিক পুলিশের জরুরী নাম্বার ৯৯৯-এ কল দিয়েছি। ঘটনাস্থল থেকে প্রায় একশত গজ দূরে কর্তব্যরত পুলিশ মোবাইলে ব্যস্ত ছিল। তার সঙ্গে থাকা ৪/৫ জন লোক ছিল। এরম ধ্যে আহত সাংবাদিকরা পুলিশের গাড়ির সামনে আসলে দু’জন মোটরসাইকেলে চলে যায়।

আরও ২/৩জন মুখ বেঁধে সেখানে অবস্থান করছিল। তারা কারা? এতো রাতে পুলিশের সঙ্গে কি সখ্যতা ছিল? খুঁজে বের করুন।

লিখিত বক্তব্যে আহত সাংবাদিক মো. রইছ উদ্দিন বলেন, দুর্বৃত্ত্বরা গাড়ি চালককে পিঠিয়ে আহত করে মাইক্রোবাসটিকে দুর্ঘটনায় কবলিত করতে চেয়েছিল। ওদের উদ্দেশ্য ছিল লুটপাট, কিন্তু সাংবাদিকদের জীবনের অপূরণীয় ক্ষতির আশংকা ছিল।

আমরা ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারকে অবহিত করেছি। দায়িত্বরত পুলিশকে অভিযোগ নিতে বলেছি, কিন্তু পুলিশ এ পর্যন্ত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। এটা দুঃখজনক।

সংবাদ সম্মেলনে ‘ডাকাতমুক্ত নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া’র ঘোষণা, কর্তব্যে অবহেলার জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, কসবার ওসি ও সাবইন্সপেক্টর আব্দুল আলিমকে অপসারণ, ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তিতে রোববার বিক্ষোভ মিছিল, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ কর্মসূচী ঘোষণা করা হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সহ-সভাপতি মো. রইছ উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহসভাপতি আব্দুল কাদির (বিডি২৪লাইভ), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান (আজকালের খবর), হলি সিয়াম শ্রাবণ (দি মনিংগ্লোরী), সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু (গৌরীপুর নিউজ), গৌরীপুর প্রতিদিনের সম্পাদক মোখলেছুর রহমান, বিএমএসএফ গৌরীপুরের কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ (আজকের সংবাদ), মাহফুজুর রহমান (প্রেস নিউজ ২৪), গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব প্রমুখ।

কসবা থানার ওসি মোহাম্মদ আবদুল কাদের সাংবাদিকদের জানান, পুলিশ মহাসড়কে সার্বক্ষণিক দায়িত্বে থাকে। তারপরও কিভাবে ডাকাত দল ডাকাতির চেষ্টা করে তা আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজে বের করার চেষ্টা করছি।

এর আগে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মনকাশাইর এলাকায় গত সোমবার দিবাগত রাত সাড়ে ৪টায় রাস্তায় ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টা করা হয়। ডাকাতদের আক্রমণে মাইক্রোবাস ভাংচুর, মাইক্রোবাসে থাকা যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন ও চালক মো. শফিকুল ইসলাম আহত হন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১