আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১৫, ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ




শহীদ বুদ্ধিজীবী দিবসে গৌরীপুরে যুবদলের মোমবাতি প্রজ্জ্বালন

শহীদ বুদ্ধিজীবী দিবসে ময়মনসিংহের গৌরীপুরে মোমবাতি প্রজ্জ্বালন শহীদের স্মরণ করেছে যুবদল নেতা-কর্মীরা।

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাপ্পুর নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা শালীহর বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে যুবদলের নেতা-কর্মীরা বধ্যভূমির স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদদের স্মরণ করেন।

জাহাঙ্গীর হোসেন পাপ্পু বলেন, মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনার স্বাধীনতা ঘোষণা পরপরই দেশের সকল শ্রেণির মানুষ দেশকে শত্রæমুক্ত করতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পূর্বমুহূর্তে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রথিতযশা চিকিৎসক, সাহিত্যতিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক ও সুশীল ব্যক্তিবর্গকে তুলে নিয়ে হত্যা করে। আমরা জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাই মিলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের শিক্ষা বিষয়ক সম্পাদক মনোয়ার জাহান সফল, সদস্য আনোয়ার হোসেন, মজিবুর রহমান, বাহালুল মুন্সী, আব্দুল হান্নান, গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, পৌর ছাত্রদলের সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, মুকছেদুল মোমেন, মুস্তাকিম বাবুম আলাদিন মোল্লা, মামুন হাসান, আনিসুর রহমান সজীব, বিজয় বাউই, তৈমুর খান, স্বাদ খান প্রমুখ




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১