আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৮, ২০২৪, ৬:৫২ অপরাহ্ণ




গৌরীপুরে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারে দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি’র অপসারণ ও গ্রেফতারের দাবিতে রোববার (৮ ডিসেম্বর/২৪) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও জনতা। জেলা প্রশাসক বরাবরে দেয়া স্মারকলিপি গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি বলেন, আবেদন পেয়েছি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরপরে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলটি গৌরীপুর থানায় কমপ্লেক্সে যায়। সেখানে আন্দোলনকারী নেতৃবৃন্দ গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ারের সঙ্গে কথা বলেন। তিনি আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেন।
অপসারণের দাবিতে স্বাক্ষর করেন রামগোপালপুর ইউনিয়নে পরিষদের মেম্বার মো. মনঞ্জুরুল হক, মো. কালা চান, মো. নবীজুল হক, মো. রফিকুল ইসলাম রোকন, মোছা. মালা বেগম, মো. নূরুল ইসলাম ফকির, হোসনে আরা বেগম, শাহানাজ পারভীন।
অপসারণ ও গ্রেফতারের দাবিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মো. ফারুক আহমেদ (ভিপি ফারুক), কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সদস্য জালাল আহমেদ, উত্তর জেলা যুবদলের সদস্য এমদাদুল হক মিলন, শ্রমিকদলের সাবেক সভাপতি মো. সাহাব উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মো. মঞ্জুরুল হক মঞ্জু, খায়রুল ইসলাম, বিএনপি নেতা মো. জাইদুল ইসলাম, এরশাদ আহমেদ, হাবিবুর রহমান হাবিব প্রমুখ। বক্তরা বলেন, ২০জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার যে লড়াইয়ে ৩জন শহিদ হয়েছেন, সেখানে জনিও ছিলো। সে হত্যা মামলারও আসামী।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনির নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতাকে ভয়ভীতি প্রদর্শন করেছেন। বিগত ৩টি অর্থবৎসরে নামে-বেনামে প্রকল্প দিয়ে কোটি টাকা লুট করেছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১