আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩১, ২০২০, ১১:২১ পূর্বাহ্ণ




করোনায় মারা গেলেন অ্যালান মেরিল

বাহাদুর ডেস্ক :

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন  জনপ্রিয় গান ‘আই লাভ রক অ্যান্ড রোল’–এর গীতিকার অ্যালান মেরিল। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করছেন অ্যালান মেরিলের মেয়ে লরা মেরিল। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে লরা মেরিল লিখেন, আমি ঘুমানোর চেষ্টা করছি। কিন্তু পারছি না। করোনায় আক্রান্ত হয়ে আজ সকালে আমার বাবা মারা গেলেন। সবকিছু খালি খালি লাগছে।’

অ্যালান মেরিল ছিলেন গায়ক, গীতিকার, গিটারিস্ট, অভিনেতা ও মডেল। মার্কিন নাগরিক অ্যালান মেরিল ব্রিটিশ ব্যান্ড ‘দ্য অ্যারোস’ ব্যান্ডের গীতকার ও ভোকাল ছিলেন। ব্যান্ডটি ১৯৭৪ থেকে ১৯৭৭—এই চার বছর সক্রিয় ছিল। এই ব্যান্ডে থাকার সময়ই তিনি ও আরেকজন মিলে গানটি লেখেন।

‘আই লাভ রক অ্যান্ড রোল’ গান দিয়েই ‘দ্য অ্যারোস’ ব্যান্ডের আরেক ভোকাল জোয়ান জেট রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। অ্যালান আরও অনেক জনপ্রিয় গানের রচয়িতা। নিজেও গান গেয়ে ভালোই জনপ্রিয়তা অর্জন করেছেন। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাশাপাশি জাপানেও তিনি বেশ জনপ্রিয়।

করোনা ভাইরাসে বাবাকে হারিয়ে লরা আরও লেখেন, ‘আপনাদের পরিবারের কারও কিছু হলে দয়া করে অবহেলা করবেন না। মানুষ ভয়ংকরভাবে মারা যাচ্ছে। যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। সময়টা খুব খারাপ। আমরা সম্ভবত স্বাভাবিক নিয়মে শেষক্রিয়া সম্পন্ন করতে পারব না। আমিও দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টিনে থাকবো এবং খুবই সতর্ক থাকবো।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০