আজ সোমবার ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ




গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক খুন : বিচারের দাবিতে বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক সোহাগ চৌধুরী’র লাশ শুক্রবার (৬ ডিসেম্বর/২৪) রাতে নিজ বাড়িতে পৌঁছে। জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তার লাশ দাফন সম্পন্ন হয়েছে। তিনি উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাসেমের পুত্র। হত্যাকাÐের ঘটনায় বিচারের দাবিতে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান খুকু ফুটবল টুর্নামেন্টের সময় ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে গত বুধবার (২৭ নভেম্বর/২৪) বাকবিতন্ডার এক পর্যায়ে দুর্বৃত্ত¡রা সোহাগ চৌধুরীর ওপর হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর/২৪) রাতে সাড়ে ১১টায় মৃত্যু বরণ করেন। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মীর্জা মাযহারুল আনোয়ার শনিবার (সন্ধ্যা ৭টায়) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, হাফেজ আজিজুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামান জামান, ময়মনসিংহ উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, উপজেলা ছাত্রদলের আহŸায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির প্রমুখ।
অপরদিকে হত্যাকাÐে জড়িতদের বিচারের শনিবার (৭ ডিসেম্বর/২৪) ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব চৌধুরী। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদ আশিক মন্ডল। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহŸায়ক মো. জোনায়েদ খান পাঠান সাব্বির, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার ইসলাম, গৌরীপুর ইউনিয়নের সভাপতি সুমন মিয়া, অচিন্তপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. জয় মিয়া, মাওহা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাকিম ফকির, ডৌহাখলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি গোলাপ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক হৃদয় চৌধুরী, দপ্তর সম্পাদ রুবেল মিয়া প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১