আজ রবিবার ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৭, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ




গৌরীপুরে চা-প্রেমিদের সম্মাননা দিয়ে দুর্নীতি বন্ধের ডাক দিলেন চা দোকানি

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৬ ডিসেম্বর/২৪) বর্ষসেরা ২০জন চা-প্রেমিদের সম্মাননা দিলেন আলোচিত চা দোকানি স্বজন মো. হারুন মিয়া। ‘বন্ধ না হলে দুর্নীতি, হবে না দেশের উন্নতি’ ¯েøাগানে এ উপলক্ষ্যে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।
এছাড়াও সংবর্ধিত করা হয় উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল মাহমুদ, দৈনিক যুগান্তরের স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী, সিনিয়র সহ-সম্পাদক ইমন চৌধুরী, সিনিয়র কার্টুনিস্ট কাওছার মাহমুদ, রম্য লেখক সত্যজিৎ বিশ^াস রানা কে।
শোভাযাত্রায় চা-গ্রাহক, বইপ্রেমী ছাড়াও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সাহিত্যিক, সাংবাদিক, লেখক, কথাসাহিত্যিকরাও অংশ নিয়ে হারুনের উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশে দুর্নীতি বন্ধের আহŸান জানান। বর্ষসেরা গ্রাহক সম্মাননা অনুষ্ঠানের পুরস্কার হিসাবে ক্রেস্টের সঙ্গে বইও প্রদান করা হয়।

স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী প্রধান অতিথি থেকে সেরা চা-গ্রাহক ও বইপ্রেমীদের উপহার তুলে দেন। প্রধান অতিথি বলেন, একজন চা বিক্রেতা হয়ে হারুনের যেখানে দুই টাকা লাভের চিন্তা করার কথা। সেখানে তিনি প্রতিদিন ছয়টি পত্রিকা রাখছেন দোকানের চাপাঠকদের বিনামূল্যে পড়ার জন্য। পাশাপাশি চা বিক্রির টাকায় গড়ে তোলেছেন পাঠাগার। চা খেতে আসা গ্রাহকরা তার দোকানে এসে বই পড়াও সুযোগ পাচ্ছেন, নিবন্ধন করে বই পড়ার জন্য বাড়িতেও নিয়ে যেতে পারছেন। হারুন হতে যাচ্ছে আমাদের আরেক পলান সরকার।
চা বিক্রেতা হারুন মিয়া বলেন, আমি প্রতিবছর দোকানের সেরা চা গ্রাহক ও বইপ্রেমীদের সম্মাননা দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে অর্ধশতাধিক গ্রাহক ও বইপ্রেমীকে ক্রেস্ট ও বই দিয়ে সম্মাননা দিয়েছি। পাশাপাশি দুর্নীতি বিরোধী শোভাযাত্রা করেছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর ইসলামাবাদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ এমমদাদুল হক। বক্তব্য রাখেন সিকেপি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল মালেক, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের আহŸায়ক মো. রইছ উদ্দিন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব প্রমুখ।

 

প্রসঙ্গত, চা দোকানি হারুন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীষা মহল্লায়। অভাবের তাড়নায় স্কুল থেকে ঝড়ে পড়ে ২০১২ সালে পৌর শহরের কালীখলা এলাকায় চায়ের দোকান খোলেন তিনি। ২০২৩ সালে চা বিক্রির টাকায় নিজের চা দোকানেই হারুন পাঠাগার গড়ে তোলেন। পাশাপাশি রাতে পড়াশোনা করে উন্মুক্ত বিশ্বিবদ্যালয় থেকে এসএসসি ও এইচএসচি পাস করেছেন এই চা দোকানি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১