আজ রবিবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
সেলিম আল রাজ || স্টাফ রিপোটার, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২০, ২০২৪, ৬:৪৪ অপরাহ্ণ




গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগ মনোজ্ঞ সাংস্কৃতিক অপরাহ্ন

গৌরীপুর মহিলা কলেজের একাদশ শ্রেণি ও অনার্স ১ম বর্ষের নবীনবরণ উপলক্ষে  বুধবার ২০ নভেম্বর/২৪ কলেজ প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল্লাহ আল মামুন ও শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্নার  যৌথ উপস্থাপনায়  প্রধান অতিথি  গভর্নিং বডির সভাপতি  তানজীন চৌধুরী লিলি নবীনদের উদ্দেশ্যে শিক্ষা সংস্কৃতির পরস্পর মেলবন্ধনের গুরুত্ব তোলে ধরেন।
ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা ‘ সংগীতের মাধ্যমে শুরু হয়  মনোজ্ঞ সাংস্কৃতিক অপরাহ্ন।  দলীয়  সংগীত পরিবেশনা করেন নুসরাত জাহান সাদিয়া ও সামিয়া আক্তার হ্যাপি, তিশা দত্ত, মীম, রিমা, প্রমি, ইসরাত।
জমকালো সাংস্কৃতিক পর্বে  ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম, তাঁর স্বরচিত কবিতা আবৃত্তি করেন।  রবীন্দ্রসংগীত পরিবেশনা করেন সহকারী অধ্যাপক শারমিন রহমান, আধুনিক গান পরিবেশন করেন প্রভাষক শাহজাহান সিরাজ।  রম্য অভিনয়  করেন প্রভাষক তারিকুল ইসলাম,  প্রভাষক সেলিম আল রাজ ও প্রভাষক মো: রাকিবুল হাসান।   চমৎকার নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলেন গভর্নিং বডির সভাপতি তানজীন চৌধুরী লিলি’র তনয়া শাহ্ রুফাইদা লুবাবা। ‘মধু হই হই বিষা খাওয়াইলা’ জনপ্রিয় গান পরিবেশন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলামের পুত্র মাহদী বিন মনির (রাদি) ও প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজের  কন্যা ফাহমিদা ফাইজা ইসলামী সংগীত পরিবেশন করে।
একক ও দলীয় নৃত্যে অংশগ্রহণ করে ফারজানা আক্তার তিশা, তাইয়্যেবা জামান রাইনা, তাসফিয়া জামান ইউকি, সুরাইয়া হক অন্তর, মাফফিয়া রহমান মীম, ইসরাত জাহান লিলি, জান্নাতুল ফেরদৌস রিমা। অন্যরকম সংবাদ পাঠ করে শামীমা কলি। কবিতা আবৃত্তি করে কবিতা আক্তার। বিশেষ আকর্ষণ  অতিথি শিল্পী জ্যোতি মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে আনন্দদায়ক ভিন্ন মাত্রা যোগ করেন  শহিদুল ইসলাম মিল্টন, হুমায়ুন কবির সুমন,  মিজানুর রহমান সেলিম ও ডাঃ তামান্না চৌধুরী  তুলি ।  অনুষ্ঠানে প্রারম্ভে  দলীয় পরিবেশনায় অংশগ্রহণ করে রেঞ্জার গাইড।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১