আজ রবিবার ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৬, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ




গৌরীপুরে স্বামীর ভূমি থেকে বিধবা স্ত্রীকে উচ্ছেদের পায়তারার অভিযোগ! ১৪৪ধারা জারি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের কেল্লাতাজপুর মৌজায় স্বামী দেওয়ান কাঞ্চন খানের ক্রয় থেকে ভূমি থেকে বিধবা স্ত্রী রোকেয়া বেগম জলিকে উচ্ছেদের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। এ আশঙ্কা রোকেয়া বেগম জলি বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ধারা জারির প্রার্থীনা আবেদন দায়ের করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার এর আদালত বাদীর আবেদনের প্রেক্ষিতে নালিশী ভূমিতে বর্তমান দখলকারের দখল অক্ষুন্ন রেখে উক্ত ভূমি নিয়ে যাতে কোন শান্তি ভঙ্গ না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানার অফিসার ইনচার্জকে আদেশ প্রদান করেন। এ আদেশের প্রেক্ষিতে বিরোধপূর্ণ ভূমিতে ১৪৪ধারা জারি করা হয়। মামলায় কিল্লাতাজপুরের মৃত আব্দুল মালেক খানের পুত্র ফারুক আহম্মেদ খান ও খলিলুর রহমান খানকে আসামী করা হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কেল্লাতাজ মৌজার ১৬৫নং খতিয়ানের ৪৫২ দাগে ২৫শতাংশ ১৯৯০সনের ৩০জানুয়ারি তারিখে ১৫৯১ এবং ১৫৯২নং দলিলমূলে একই গ্রামের মৃত আব্দুল মালেক খানের পুত্র আবুল কাওছার খানের নিকট থেকে দেওয়ান কাঞ্চন খান ক্রয় করেন। তবে দখলীয় জমিতে ২২শতাংশ ভূমি বুঝিয়ে দেন। এর থেকে তিনিই শান্তিপূর্ণভাবে এ জমি ভোগদখল করে আসছেন। সম্প্রতি নেত্রকোনা বিশিউড়া-ঈশ^রগঞ্জ সড়ক হওয়ায় দেওয়ান কাঞ্চন খানের ভোগদখলকৃত জমি থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেগুফতা মেহনাজ, কানুনগো মো. হেলাল উদ্দিন, সার্ভেয়ার মহি উদ্দিন আহম্মেদসহ কর্মকর্তাগণের স্বাক্ষরিত নোটিশে ৬.৭৫শতাংশ জমি অধিগ্রহণের বিষয়টিও নিশ্চিত করেন।

প্রতিবেশী সৈয়দ সমশের আলীর পুত্র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, এই জমিটা দীর্ঘদিন যাবত মাওহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান কাঞ্চন খান চাষাবাদ করে আসছে। দেওয়ান কাঞ্চন খান এ জমি ক্রয় করার পর থেকে চাষাবাদ করছে। আমার বয়স ৬৫বছর আমি দেখছি প্রায় ৩০-৩৫বছর তারা ভোগদখল করে আসছে। গ্রামের অর্ধশত এলাকাবাসীও এ প্রতিনিধিকে সাক্ষ্য দেন যে, শুধু দেওয়ান কাঞ্চন নয়, এ জমি রেন-বন্ধক নিয়েও গ্রামের লোকজন চাষাবাদ করেছে। কিল্লাতাজপুর গ্রামে সৈয়দ ফজুল মিয়া (৭০) জানান, উনারা সব জমি বিক্রি করে দিয়েছেন। ৪০/৫০ বছর আগে জমি বিক্রি করে দিয়ে, এখন সবার সঙ্গে নানা অজুহাত দেখাচ্ছে। প্রতিবেশী আরেক নারী বলেন, আমি কষ্ট করে জমি ক্রয় করেছি। জমিতে ঘরবাড়ি করে বসবাস করে আসছি। ফারুক আহম্মেদ খান ও খলিলুর রহমান খানের মাতা এ জমি বিক্রি করেছেন, সেই জমি দলিল করে দেয় নাই। এখন ৪০বছর পর এসে বাধা দিচ্ছে, জোরপূর্বক জমি দখলের চেষ্টা চলছে। প্রতিবেশী সৈয়দ মনির উদ্দিনের পুত্র সৈয়দ ওয়াহাব মিয়া জানান, সাবেক চেয়ারম্যান দেওয়ান কাঞ্চন খান মারা যাওয়ার পর থেকে এ জমি তার স্ত্রী রোকেয়া বেগম জলি চাষাবাদ করাচ্ছেন। হঠাৎ করে শুনি, তারা জমি বিক্রি করে নাই। কিল্লাতাজপুর গ্রামের ফারুক আহম্মেদ খান ও খলিলুর রহমান খান জানান, জমি আমরা বিক্রি করি নাই। তারা যেখানে কিনেছে সেখানে তারা দখল নিবে। এ জমি জোরপূর্বক দেওয়ান কাঞ্চন খান দখল করে চাষাবাদ করছে। এ প্রসঙ্গে দেওয়ান মাসুদুর রহমান খান সুজন বলেন, উনারা সব জমি বিক্রি করে দিয়েছেন। যে জমি বিক্রি করে বুঝিয়ে দিয়েছেন ৩৫বছর আগে, আমরা সেই জমিতেই আছি। উনারা এখন তালবাহানা করছেন। একই জমি একাধিক ব্যক্তির নিকট বিক্রি করে এলাকায় ঝগড়া বিবাদের সৃষ্টি করছেন।

এ প্রসঙ্গে মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক দেয়া প্রত্যয়নপত্রে উল্লেখ্য করেছেন, রোকেয়া বেগমের অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারকে সঙ্গে নিয়ে বিরোধপূর্ণ জমির উভয়পক্ষ ও এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দালিলিক কাগজপত্র ও সাক্ষ্য-প্রমাণে প্রতীয়মান হয় যে, ১৯৯০সন থেকে দেওয়ান কাঞ্চন খান ১৬৫ খতিয়ানের ২৫শতাংশ ভ‚মি ক্রয় সূত্রে মালিকানাপ্রাপ্ত হইয়া শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। উক্ত ভ‚মি আবু কাওছার খান স্বয়ং পৈত্রিক মালিকানায় প্রাপ্য হয়ে সাফকাওলা দলিলমূলে বিক্রি করিয়া দখল বুঝিয়ে দেন। সেই থেকে দেওয়ান কাঞ্চন খান জীবনদশায় ও তিনি ০৬/০১/২০২১খ্রি. তারিখে মৃত্যু বরণ করিলে, তাহার ওয়ারিশান হিসাবে স্ত্রী রোকেয়া বেগম শান্তিপূর্ণ ভোগদখল করে আসছেন। নেত্রকোণা টু ঈশ^রগঞ্জ নতুন রাস্তা নির্মাণে ৪৫২দাগের ভ‚মি অধিগ্রহণে মালিকানা হিসাবে দেওয়ান কাঞ্চন খানের নামে একোয়ারভুক্তও হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১