২০০৬জনের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৮ অক্টোবর/২৪) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬ নং বোকাইনগর শাখার উদ্যোগে বোকাইনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি মো. আল মামুন ফকির। সঞ্চালনা করেন সেক্রেটারি মো. আনিসুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা বদরুজ্জামান জামান। এছাড়াও বক্তব্য রাখেন পৌর জামায়াতের সভাপতি মাওলানা আবু ইউসুফ, ৮নং ওয়ার্ড সভাপতি মো. মোখলেছুর রহমান, সাবেক ইউনিয়ন সেক্রেটারি মোতাহার হোসেন বিল্লাল, ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সৈয়দ সাদেকুল ইসলাম প্রমূখ।