ময়মনসিংহের গৌরীপুরে কণিকা ক্যাডেট একাডেমির উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর/২৪) উপজেলা পরিষদ পাবলিক হলে ক্যাডেটে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, ট্যালেন্ড হান্ট প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

সভাপতিত্ব করেন কণিকা ক্যাডেট একাডেমি গৌরীপুর শাখার পরিচালক মো. আনোয়ার হোসেন চন্দন। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হক ও মাহমুদা খানম অধরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ, কণিকা একাডেমির পরিচালক মো. মাহবুব আলম।
সংবর্ধিত ক্যাডেটরা হলেন জাওয়াদ আকিব মারজার, মাহির ফয়সাল যায়িদ, নাজিরুল আমিন, ট্যালেন্ড হার্ট বিজয়ী মনির জামান পলাশ, সাদমান সাকিব উৎস, অলি আল আফহাম ওহী, রাজিত মহতাসিম, ক্রীজয় দাস, তাসি হাবিব, ইহবাব মাশরুর ফাহিম, ইয়াসিন আরাফাত রাব্বী, সামিউল আবির আদনান, মাহিনুর খন্দকার রাইয়া, মারইয়াম বিনতে মালেক, প্রিয়া দাস, সাইয়ান আল সাওম, সুস্ময় সরকার ¯িœগ্ধ, জান্নাতুল মাওয়া ফারিয়া।
এছাড়াও অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী জাওয়াদ আকিব মারজার, মাহির ফয়সাল যায়িদ, নাজিরুল আমিন, অভিভাবক মাহফুজুর রহমান মাফুজ, হোসনে আরা ফেরদৌস, শিক্ষক ইফতেখার খান প্রতীক, আবু তালহা রিফাদ, নাঈম আহমেদ, নাজমুল হোসেন, জান্নাতুল ফেরদৌস, মৌরি প্রমুখ।