আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || নিজস্ব প্রতিবেদক (তারাকান্দা) ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১, ২০২৪, ৮:০১ অপরাহ্ণ




গৌরীপুরে মাসব্যাপী তালবীজ রোপণ উৎসব

ময়মনসিংহের উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অক্টোবর মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নেত্রকোণা-ঈশ^রগঞ্জ মহাসড়কে উপজেলার ঘাগলা মোড় এলাকায় মহাসড়কের পাশে তালবীজ রোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

তিনি বলেন, অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং প্রাণহানি হচ্ছে সহসাই। এই প্রেক্ষাপটে আজকে ‘গৌরীপুর রক্তদান ফাউন্ডেশন’ এর উদ্যোগে ১৭০০ তালবীজ রোপণ করা হচ্ছে। বজ্রপাত থেকে রক্ষায় সরকার যে বজ্রনিরোধক দÐ স্থাপন করেন সেটাতে প্রায় পাঁচ লাখ টাকার মতো খরচ হয়। আমরা মনে করছি একটি তালগাছ একটি বজ্রনিরোধক দÐ হিসাবে কাজ করবে।
গৌরীপুর রক্তাদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজীব বলেন, আগামী ১০ অক্টোবর গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অক্টোবর মাসব্যাপী তালবীজ রোপণ উৎসবের আয়োজন করা হয়। এজন্য আমরা সংগঠনের সদস্যদের নিয়ে সেপ্টেম্বর মাসজুড়ে তালবীজ সংগ্রহ প্রতিযোগিতার আয়োজন করে দশ হাজার তালবীজ সংগ্রহ করি। আজকে উপজেলার ঘাগলা এলাকায় মহাসড়কের পাশে ১৭০০ তালবীজ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, হারুন টি হাউজের পরিচালক মো. হারুন মিয়া, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক রমজানূর আহমেদ নাজিম, রাজিবুল হাসান- সদস্য, শিমুল মিয়া, ইফাত আরা, জারিন আক্তার, বাপ্পী আহমেদ, সজিবুল ইসলাম শান্ত, রাকিবুল ্ইসলাম শান্ত, বাকির মিয়া, হুমায়ূন আহমেদ, পাপ্পু।

 

tk/web-1997@




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১