আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৭, ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ




বর্ণিল আয়োজনে গৌরীপুর স্বজনের ২১তম জন্মোৎসব পালিত

দেশের শীর্ষ পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ২১তম জন্মোৎসব উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিচারণ, ‘অনুভবে-প্রেরণায় স্বজন, অগ্রযাত্রায় দৈনিক যুগান্তর’ শীর্ষক আলোচনা, কেককাটার মধ্যদিয়ে ২১দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রæপের স্বপ্নদ্রষ্টা, দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা শিল্পপতি নুরুল ইসলাম স্মরণে কুরআন তেলাওয়াত, প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ। তিনি বলেন, স্বজন সমাবেশ সৃজনশীল, প্রেরণাদায়ক ও জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছে। যে সমাজে অনুপ্রাণিত করছে। বৃক্ষরোপন, শিশুদের মেধা বিকাশ, তরুণদের উদ্বুদ্ধকরণসহ দেশ গঠনে ভূমিকা রাখছে। তারা মাদকের বিরুদ্ধে, বাল্যবিয়ের বিরুদ্ধে সকল অসামাজিকতার বিরুদ্ধে কাজ করে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর শরীরচর্চা ক্রীড়াবিদ সমিতির সভাপতি মো. আব্দুল মালেক, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক নাদিরা জামান পান্না, মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সহসভাপতি মহসিন মিয়া, গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লাকী, আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল্লাহ। অনভূতি প্রকাশ করেন স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান আরিফ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, পরিবেশ সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, লুৎফা বেগম রূপা, মাহমুদা আক্তার রিপা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রমজানুর রহমান নাজিম, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তাসজিনা আফরিন এ্যানি, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আলভী, শামীম আনোয়ার, মাহফুজুর রহমান, তাসাদদুল করিম, মো. মোখলেছুর রহমান, স্বজন সজিবুর রহমান শান্ত, রাকিবুল ইসলাম শান্ত।

সাংস্কৃতিকপর্বে অংশ নেয় স্বজন সাদিয়া আফরিন সুমাইয়া, মো. গোলাম রাব্বি, মাহিরা খান, মো. আবু হুরায়রা, তাহমিন ইসলাম আদিব, আহনাফ রশিদ, ইবনাত ইসলাম পারিশা, রিফাহ তাসনিয়া তরী, শিল্পী বেগম, তাহমিদ জিসান, মারিইয়াম নিসা, নাবা, লিপি, তায়্যিবা জামান রায়মা, জিহাদ, কাজী মুইনুল বাকির প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, ক্রীড়া অনুষ্ঠান, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বৃক্ষরোপন, কুইজ, স্বজন মেলাসহ ২১দিনব্যাপী নানা কর্মসূচী নেয়া হয়েছে। এ সংগঠনটি ২০০৪সনের ১৭ সেপ্টেম্বর মাত্র ১৩জন স্বজন সদস্য নিয়ে যাত্রা শুরু করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১