আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৭, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ




বর্ণিল আয়োজনের অর্থে বন্যার্তদের উন্নয়নে : গৌরীপুর স্বজনের কুড়িতম বর্ষপূর্তি প্রস্তুতি সভা

দেশের শীর্ষ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের দেশসেরা পাঠক সংগঠন ময়মনসিংহের গৌরীপুর শাখার ২০তম বর্ষপূর্তি বর্ণিল আয়োজনের অর্থ বন্যার্তদের পূর্নবাসনে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর/২৪) উপজেলা, পৌর ও সরকারি কলেজ স্বজন সমাবেশের কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
প্রস্তুতিসভায় ১৭ সেপ্টেম্বর কুড়িতম বর্ষপূর্তিতে সংক্ষিপ্তাকারে কেককাটা, ৯ সেপ্টেম্বর চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ, ২০ সেপ্টেম্বর গৌরীপুর স্বজনের মিলনমেলা-কমিটি গঠন এবং বন্যাদুর্গতদের জন্য আর্থিক সহযোগিতা, স্বজন পরিবারের শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, গ্রামীণ ক্রীড়া উৎসবের সিদ্ধান্ত গৃহিত হয়। এসব অনুষ্ঠানের সকল পুরস্কারের অর্থ, স্বজনদের দেয়া সহযোগিতার সকল টাকা বন্যা কবলিত এলাকায় দরিদ্রদের পুর্নবাসনে ব্যয় করা হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ।

কুড়িতম বর্ষপূর্তি প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি । সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদ সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, কোষাধ্যক্ষ আব্দুল বাছেদ, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইয়াহিয়া, স্বজন কবি অনামিকা সরকার, লুৎফা বেগম রূপা, মাহিরা খান, শামীম আহমেদ, তাসাদদুল করিম প্রমুখ।

উল্লেখ্য যে, ২০০৪সনের ১৭ সেপ্টেম্বর মাত্র ১৩জন সদস্য নিয়ে স্বজন সমাবেশ গৌরীপুর শাখার যাত্রা শুরু হয়। পাঠক সংগঠন থেকে সামাজিক-সাংস্কৃতিক, মানবিক, ক্রীড়াসহ নানা কর্মসূচীর মাধ্যমে এ সংগঠনটি উপজেলায় অন্যতম সামাজিক সংগঠনে পরিণত হয়। ২০০৯ সনে সারাদেশের ১০টি সেরা সংগঠনের মধ্যে সেরাদের সেরা সংগঠনের পুরস্কার পায়। অদ্যাবধি সংগঠনটি তাদের এ সম্মান ধরে রেখেছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১