আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৩, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ




এ কেমন শক্রতা, সাড়ে ৫লাখ পোনা মাছ ভাসছে পুকুরে!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ী এলাকায় সোমবার (২ সেপ্টেম্বর/২০২৪) রাতে বিষপ্রয়োগে প্রায় সাড়ে ৫লাখ পাবদা মাছের পোনা মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর/২০২৪) সরজমিনে গিয়ে দেখা যায়, ৩৫শতাংশের পুরো পুকুরে ভাসছে মৃত পাবদা মাছ। মাছের সঙ্গে পুকুরে থাকা ব্যাঙ ও জলজপ্রাণিও মারা গেছে। পুকুরের মালিক নয়াপাড়া গ্রামের মো. নুর ইসলামের পুত্র মো. আব্দুল্লাহ জানান, সোমবার তিনি ৩লাখ পোনা মাছ ১টাকা ধরে বিক্রি করেন। ওই মৎস্যচাষীর নিকট থেকে এক লাখ টাকা অগ্রিমও নিয়ে ছিলেন। বন্যার কারণে ২টাকা মূল্যের পোনা মাছ একটাকা দরে বিক্রি করে বাধ্য হই। পুকুরে প্রায় সাড়ে ৫লাখ পোনা মাছ ছিলো। সব মাছ ভেসে উঠেছে, আমি নি:স্ব হয়ে গেলাম।

তিনি আরও জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুকুরে এসে দেখি মাছ মারা গেছে। এক সময় সঙ্গে থাকা লোকজন পুকুর থেকে বিষের ট্যাবলেটও উদ্ধার করে। আমার সঙ্গে কারও শত্রæতা নেই। এই পুকুরে এর আগেও আরও একবার বিষ দিয়ে প্রায় ৩লাখ টাকার তেলাপিয়া মাছ মেরে ফেলেছিলো। পানির ওপরে যতো ভাসছে, তারচেয়েও বেশি মরে পানির নিচে তলিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, মাছ দেখে চোখের পানি ধরে রাখা যায়না। এ, কেমন শত্রæতা, একজন যুবক তার সবকিছু দিয়ে পুকুরটা মাছ চাষ করেছে। ভালো ফলনও হলো। সেগুলো মেরে ফেললো। এটা রাষ্ট্রিয় ক্ষতি। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. হারুন অর রশিদ জানান, পুকুরের মাছ ও ব্যাঙসহ সবকিছ মরে গেছে। ধারণা করা হচ্ছে, বিষ প্রয়োগ করা হয়েছে। ঘটনাটি সত্যিই দু:খজনক।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১