আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৬, ২০২৪, ১:৫৭ অপরাহ্ণ




বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গৌরীপুরে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনাসহ ৩১৪জনের বিরুদ্ধে মামলা দায়ের

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৩জন নিহতের ঘটনায় রোববার (২৫ আগস্ট/২০২৪) মামলা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৬), তার বোন শেখ রেহেনা (৭০), সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৫) সহ ৬৪জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা ২০০/২৫০জনকে এ মামলায় আসামী করা হয়েছে। উপজেলার ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহŸায়ক আব্দুর রহিম আকন্দ বাদী হয়ে ময়মনসিংহ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌরীপুর আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলাং ৪৮২/২০২৪।

উপজেলার নন্দ্রীগ্রামের ডৌহাখলা ইউনিয়নের সোলেমান আকন্দের পুত্র আব্দুর রহিম আকন্দ দায়েরকৃত এ মামলার অন্য আসামীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহা (৪৫), গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (৪৮), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজীব (৩৫), ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সরকার (৪৫), সাংগঠনিক সম্পাদক ফারুক ফকির (৫০), পৌর যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিথুন (৩৮), ডৌহাখলা যুবলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক (৪০), উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাফজান জনি অভি (২৮), সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ (৩০), বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহিন (৩৪), পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তমাল পাঠান (৩৬), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহŸায়ক ওমর ফারুক স্বাধীন (৩৮), পৌর যুবলীগের সদস্য সৈয়দ জুয়েল (৪৪), সৈয়দ রাসেল (৪২), পশ্চিম দাপুনিয়ার মৃত আজিবুর ইসলাম আফ্রিদি হাসান হিরা (২৬), সতিষার মৃত মজিবুরের পুত্র মো. সুমন মিয়া (২৬), উজ্জল সরকার (৩৮), আব্দুল হেলিম (৪০), আব্দুল হেলিম (৪০), আনিসুর রহমান বাদশা (৩২), মুরাদ মিয়া (৩৭), লিটন সরকার (৩৬), মাহবুবুর রহমান সাদ্দাম (৩৮), আমজাদ আলী (৬০), মো. রফিক মিয়া (৪০), রোকন মিয়া (৩২), হেলাল মিয়া (৪২), সৈয়দ কামাল মেম্বার (৪৫), ইনছান মিয়া (৪০), ফরিদ উদ্দিন (৩৫), আবির (৩৮), কিরন (৩৫), ইউনুছ (৩৫), শহিদুল ইসলাম (৪০), সবুজ খা (৪০), এনামুল (৩৫), সিরাজ মিয়া (৩০), রনি (৪২), হারুন মিয়া (৪২), নাজিম উদ্দিন (৫০), শাহিন (৩০), তুহনি (২৩), হোসেন (৩২), আহম্মদ মাস্টার (৫০), শাকিল (৪০), শিহাব (৩৪), ফয়সাল (৩০), আব্দুল কদ্দুস মুন্সি (৫০), সুমন সরকার (৩৫), রফিকুল (৪০), বাবু (৩০), রফিকুল খা (৫০), তুষার (৪০), মোস্তফা (৩০), তোফায়েল (৪০), আব্দুল মোতালেব (৩৮), মঞ্জুরুল মেম্বার (৪২), ওমর ফারুক (৩৮), আতিকুর রশিদ লিটন (৩৮), মো. বাচ্চু মিয়অ (৩২), আব্দুল করিম (৫৮)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উপজেলার কলতাপাড়া বাজারে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মো. বাবুল মিয়ার পুত্র বিপ্লব হাসান, মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের জোবায়ের আহম্মেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নুরে আলম সিদ্দিকী রাকিব। এছাড়াও ছাত্র-জনতা ও পুলিশসহ উভয়পক্ষের প্রায় ৩০জন আহত হন। বিগত ২০জুলাই শনিবার এ ঘটনা ঘটে। নিহতের ঘটনার পরপরেই বিনা ময়না তদন্ত ছাড়াই ৩জনের লাশ দাফন করে পরিবার।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (৭৬), তার বোন শেখ রেহেনা (৭০), সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৭২), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৭৫)- এ চারজনকে হুকুমের আসামী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহা (৪৫), গৌরীপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম (৪৮) কে নেতৃত্বদানের অভিযোগে আসামী করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১