আজ শুক্রবার ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২০, ১১:৫৮ পূর্বাহ্ণ




স্ত্রীসহ নায়ক কাজী মারুফ করোনায় আক্রান্ত

বাহাদুর ডেস্ক :

স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। বর্তমানে তারা দুজনই নিউইয়র্কে অবস্থান করছেন। কাজী মারুফের বাবা বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী হায়াৎ বলেন, ‘কাজী মারুফ ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল পরীক্ষায় তাদের দুজনের শরীরে ভাইরাস শনাক্ত হয়। এখন তারা নিউইয়র্কের বাসায় আইসোলেশনে আছে। তবে তাদের দুটি সন্তান সুস্থ আছে।’

কাজী হায়াৎ আরও বলেন, ‘সেখানে ওর মামা আছে। আমাদেরও যাওয়ার কথা ছিল। কিন্তু এই করোনা পরিস্থিতির কারণে যাওয়া হয়নি। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন।’

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০