আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৫, ২০২৪, ৭:১৬ অপরাহ্ণ




গৌরীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানার দুর্নীতি-অনিয়মের প্রতিবাদে রোববার (২৫ আগস্ট/২০২৪) অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করেন। সরকারের বরাদ্দকৃত অর্থের হিসাব চাওয়ায় ৮দিন যাবত বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক, এতে বাড়ছে অভিভাবকদের ক্ষোভ। প্রধান শিক্ষকদের দুর্নীতি ও অনিয়ম তদন্তের জন্য উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের নিকট ক্ষুব্দ অভিভাবকরা অভিযোগ দায়ের করেন।

বিক্ষোভকারীরা জানান, বিদ্যালয় উন্নয়নের জন্য ২লাখ ৭০হাজার টাকা বরাদ্দ হলেও সেই টাকার কোনো কাজ না করেই ভুয়া বিল-ভাউচার দিয়ে এ অর্থ আত্মাসাৎ করা হয়েছে। প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুম সজ্জিতকরণ ও শিক্ষার্থীদের উপকরণ ক্রয়ের টাকায় কিছু মালামাল নিজে কিনে সিংহভাগ টাকা লুট করেছে। এছাড়াও অভিভাবকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বিদ্যালয়ের পুরাতন বই বিক্রির অভিযোগ আনা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, পুরাতন বই শিক্ষার্থীরা জমা দিয়েছেন। তবে এসব বই পড়ে কি-হয়েছে সেটা জানি না। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মুঠোফোনে কল দিলেও রিসিভ করেন নাই। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আবু তাহের সিদ্দিক জানান, প্রধান শিক্ষক সভা করে সিদ্ধান্ত নিয়েছে কাজ করেছেন। যদি কোনো কাজ না করে থাকেন সে বিষয়ে প্রধান শিক্ষক বলতে পারবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটিতে আসেন বলে নিশ্চিত করেন উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম। তিনি বলেন, প্রধান শিক্ষক দুর্নীতি-অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো। তবে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিলে কোমলমতি শিশুদের ক্ষতি হবে, শিক্ষার্থীদের লেখাপড়ায় যেনো বিঘœ না ঘটে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১