আজ শুক্রবার ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২৯, ২০২০, ১১:৫১ পূর্বাহ্ণ




সুস্থ হয়ে করোনা ভাইরাস নিয়ে যা বললেন ট্রুডোর স্ত্রী

বাহাদুর ডেস্ক :

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি গ্রাগোয়ার করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে উঠছেন।

সোফি গতরাতে তার ফেসবুক একাউন্টে এই তথ্য জানান। তার আগে তার চিকিৎসক এবং অটোয়া জনস্বাস্থ্য বিভাগ তা নিশ্চিত করে।

সুস্থ হয়ে সোফি তার চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকল শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘আমি এক চ্যালেঞ্জিং সময় পাড় করে এলাম। আমি জানি, একা থাকা সহজ নয়। আমরা সকলেই ঐক্যবদ্ধ সামাজিক প্রাণী। তাই আপনাদের মাঝে ফিরে এসে আমি আপ্লুত।’

ট্রুডোর স্ত্রী সোফি গত ৪ মার্চ কন্যা এলা-গ্রেসসহ তার শাশুড়ি মার্গারেট ট্রুডোর সঙ্গে লন্ডনে ডব্লিউই ডে দিবসের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। ফ্লুর মতো উপসর্গে আক্রান্ত হন।

পরে চিকিৎসক পরীক্ষা করে জানান, সোফি করোনা ভাইরাসে আক্রান্ত। তারপর থেকে তিনি এবং প্রধানমন্ত্রী জাস্টিনও আইসোলেশনে চলে যান।

সুস্থ হয়ে করোনা ভাইরাস নিয়ে যা বললেন ট্রুডোর স্ত্রীকানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি। ছবি: সংগৃহীত

সোফি ছাড়াও কানাডাতে এ পর্যন্ত আরো ৩৯৫ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৫৫ জন। আর মারা গেছে ৬১ জন।

এদিকে, টরন্টোতে শরিফ আলীসহ তিনজন এবং মন্ট্রিয়লে স্বামী-স্ত্রীসহ আরো দুইজন বাংলাদেশির অসুস্থতার খবর জানা গেছে।

টি.কে. ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১