আজ সোমবার ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২৪, ৬:০১ অপরাহ্ণ




বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বিপ্লব হাসানের নামে গৌরীপুরে ‘শহিদ বিপ্লব মার্কেট’ উদ্বোধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বিপ্লব হাসানের নামে বুধবার (৭ আগস্ট/২০২৪) ‘শহিদ বিপ্লব মার্কেট’ এর উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক। কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধু বিপ্লব, জোবায়ের আর রাকিব নয়; শেখ হাসিনার সরকার এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে। খুনি’র বিচার হবে।

তিনি আরও বলেন, পুলিশের লেবাস পড়ে ছাত্রলীগ, যুবলীগ প্রকাশ্যে গুলি করে ছাত্রদের মেরেছে। এই ফ্যাসিস্ট হাসিনা চিরতরে দেশ থেকে বিদায় হয়েছে। এই বাংলার মাটিতে আওয়ামী লীগের আর ঠাঁই হবে না। এখন আমরা শেখ হাসিনার বিচার চাই, তাঁকে বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনতে হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র সদস্য এস এম দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য একেএম আব্দুল্লাহ, ইউনিয়ন বিএনপি নেতা সমর আলী, এম এ হান্নান, শহীদুল হক সাতিল, মাজহারুল ইসলাম শাকিল, যুবনেতা উসমান গণি তান্না, শওকত হোসেন সুমন প্রমুখ। এর আগে হাফেজ আজিজুল হকের নেতৃত্বে একটি বিজয় মোটর সাইকেল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিপ্লব হাসান ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চুড়ালী গ্রামের মো. বাবুল মিয়ার পুত্র। গত শনিবার (২০ জুলাই/২০২৪) উপজেলার কলতাপাড়া বাজারে কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে দু’পক্ষের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করে ৩জন। তাদের মধ্যে একজন হলেন বিপ্লব হাসান। অপর দু’জন হলেন মইলাকান্দা ইউনিয়নের পূর্বকাউরাট গ্রামের জোবায়ের আহম্মেদ ও রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামের নুরে আলম সিদ্দিকী রাকিব।

বিপ্লব হাসানের মা বিলকিস আক্তার বলেন, আমার স্বামী অসুস্থ্য; কোমড়ের হাড় ক্ষয় হয়ে গেছে। টাকার অভাবে দু’মেয়ের লেখাপড়াও বন্ধ হয়ে যায়। বাবার চিকিৎসা আর দু’বোনের লেখাপড়ার খরচ সংগ্রহ করতে বিপ্লব। সে ২০২৩সনে মোজাফফর আলী ফকির উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় দেয়। সে বছর একটি বিষয়ে ফেল করায় ওই বিষয়ে আবারও ২০২৪সনে পরীক্ষা দেয়। লেখাপড়ার পাশাপাশি কিষাণী ওয়েল মিলে মেকানিক কর্মচারী হিসাবে কাজ করতো। প্রতিমাসের পুরো বেতনের টাকাই তুলে দিতো মায়ের হাতে। দৈনন্দিন খরচের টাকাও নিতো মায়ের নিকট থেকে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১