ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নবগঠিতকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ শোভাযাত্রা রোববার (১৪ জুলাই/২০২৪) রামগোপালপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল শেষে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা।
সমাবেশে সভাপতিত্ব করেন রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আব্দুর রউফ। সঞ্চালনা করেন যুগ্ম আহŸায়ক আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহŸায়ক ফারুক আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক মাহমুদুল হাসান মাসুদ, নবগঠিত আহব্বায়ক কমিটির যুগ্ম আহব্বায়ক আশিক আল মামুন প্রমুখ।